বাগনানের আকাশটা তখনো এতটা ধোঁয়াধুলো মুখরিত হয়নি। গাড়ির গর্জন বা মানুষের মেলামেশা বা চারপাশের দোকানগুলো মফস্বলীয় বাঁক পেরিয়ে শহরের দিকে হেঁটে যাবে একদিন । বাগনানের শরীরের বাঁকে বাঁকে মফস্বলের পেটঘুমের অলসতা। রেডিও। ব্লাক হোয়াইট টিভি। পাড়ার রবীন্দ্র জয়ন্তী। জলসা। খেলার মাঠ।লিটিল ম্যাগাজিন। গ্রুপ থিয়েটার। একাঙ্ক নাটক প্রতিযোগিতা। মিছিল। বিবিধ। ১৯৮৫। আমি সবে মাধ্যমিক পেরিয়ে কলেজে। […]