দেশভাগের আগুন তখনও নেভেনি। বীরভূমের লাভপুরের কাছে কাঁদরকুলো আর বলরামপুর গ্রামে শুরু হয়েছিল হিন্দু-মুসলমান দাঙ্গা। একদল সশস্ত্র মানুষ এগিয়ে আসছিলেন গ্রাম আক্রমণের জন্যে। সেই উন্মত্ত দলটির সামনে এসে দাঁড়িয়েছিলেন একজন ডাক্তার। গায়ে সাধারণ লুঙ্গি আর গেঞ্জি। সশস্ত্র মানুষগুলি তাঁকে দেখে বিস্মিত। ডাক্তারবাবু দীর্ঘ দিন রাজনৈতিক কারণে আত্মগোপন করে ছিলেন। দাঙ্গার সম্ভাবনার কথা শুনেই তিনি ছুটে