কাশীপুর রোড আর চিৎপুর রোডের মোড়ে যে বিবিবাজার, তাকে পিছনে ফেলে গঙ্গার দিকে কয়েক কদম হাঁটলেই ডান হাতে চিত্রপুরের চিত্তেশ্বরী দুর্গার মন্দির। প্রতিষ্ঠা ১৬১০ সাল। প্রতিষ্ঠাতা চিতু বা চিতে ডাকাত। কাশীপুর রোড ধরে উত্তরমুখো হাঁটলে পড়বে রঘু ডাকাত প্রতিষ্ঠিত শিবমন্দির, রঘু ডাকাতের কালীর থান। কিছু লিখিত তথ্য, কিছু বংশপরম্পরায় শোনা, কিছুটা নিছক কিংবদন্তী মিলিয়ে-মিশেয়ে অন্য […]