সমৃদ্ধি থেকে পতন — অষ্টাদশ শতকের বাংলা দশম অধ্যায় মারাঠা হ্যাঙ্গাম, ইওরোপিয় ব্যবসা এবং দামস্তর ঐতিহাসিকেরা বিশেষ করে সাম্প্রতিককালের গবেষকেরা বাংলার পণ্যের বাজারে দামস্তর বৃদ্ধির জন্যে এবং সেই প্রেক্ষিতে ইওরোপিয় ব্যবসার পতনের জন্যে ভিত্তিহীনভাবে মারাঠা দস্যুদের বাংলায় ঘটা হ্যাঙ্গামকে দায়ি করেছেন (K. K. Datta, Bengal Suba, pp. 465-68; K.N. Chaudhuri, Trading World; pp. 99-108: P.J. […]