প্রাচীনত্বের দিক থেকে সমগ্র বাংলার মধ্যে তৃতীয় এবং নদিয়া জেলার মধ্যে সর্বপ্রথম কলেজ হল কৃষ্ণনগর কলেজ, যার বর্তমান নাম কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ। ১৮৪৬ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি কৃষ্ণনগর কলেজ আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করে। তখন গভর্নর জেনারেল ছিলেন লর্ড হার্ডিঞ্জ। নদিয়া-রাজ শ্রীশচন্দ্র রায় এবং কাশিমবাজারের রানী স্বর্ণময়ী কৃষ্ণনগর কলেজের জন্য শতাধিক বিঘা জমি দান করলে সেই জমিতে […]