এ বিশ্ব সংসার তখনও আধুনিক হয়নি। “শীতের কাঁথা, বর্ষার ছাতা আর গরমের পাখা”-ই ছিলো বাঙালির একমাত্র সম্বল। গরমের সময় শরীরকে শীতল পরশে ডুবিয়ে দেওয়ার একমাত্র মন্ত্র ছিল হাতপাখা। শুধু তাই নয়, আমাদের ছোটবেলার মায়ের হাতের নাগালে শাসন করার চরম অস্ত্র, পিঠ চুলকানোর হাতিয়ার, মাছি মশা তাড়ানোর মেশিন, অতিথি আপ্যায়নের শীতলপাটি, পুজার আচারে অত্যাবশ্যকীয় উপকরণ ছিলো […]