বঙ্গবন্ধু মুজিবর রহমানকে কেউ কেউ ‘রাজনীতির কবি’ বলেন। ভুল বলেন না তাঁরা। এমন আবেগপ্রবণ, এমন কল্পনাপ্রবণ রাজনীতিক কদাচ দেখা যায়। রবীন্দ্রনাথ সম্বন্ধেও তাঁর এই আবেগ তাঁর ভাষণে-রচনায় দেখা যায়। বাংলাদেশের কবি-লেখকরা রবীন্দ্রনাথকে সামাজিক প্রতিষ্ঠা দিয়েছেন আর বঙ্গবন্ধু তাঁকে দিয়েছেন রাজনৈতিক প্রতিষ্ঠা। এই রাজনৈতিক প্রতিষ্ঠা না হলে পাকিস্তানপন্থী বুদ্ধিজীবীদের প্রভাব ও প্রচার ছিন্ন করে সে দেশে […]