নবম অধ্যায় দারাশুকোর পাণ্ডিত্য ও তত্ত্বজ্ঞান ‘সকিনাৎ-উল-আউলিয়া’ পুস্তকে তাঁহার নিজ গুরু-সম্প্রদায় অর্থাৎ কাদেরিয়া শেখদের অলৌকিক কার্যাবলী, তাঁহাদের ধ্যানধারণা, সাধনার বিভিন্ন স্তর বা মোকামের বিষয় আলোচনা করিয়াছেন। পুস্তকখানির কোনও ইংরেজি, উর্দু কিংবা বাংলা অনুবাদ হয় নাই। বাংলাদেশে কাদেরিয়া সম্প্রদায়ভুক্ত মুসলমান সংখ্যায় সর্বাপেক্ষা বেশি। দারার এই পুস্তকখানির বঙ্গানুবাদ হইলে ‘খোদা-প্রাপ্তিতত্ত্ব’ ইত্যাদি পুস্তকের ন্যায় মুসলমান সমাজে বিশেষ সমাদৃত […]