ওঁ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিমপুষ্টিবর্ধনম। উর্ভারুকবিভ বন্ধনান্মৃত্যৌমুশীয়মামৃতাত।। মহারাষ্ট্রের পুনে থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে সহ্যাদ্রি পর্বতমালার ঘাট অঞ্চলে ভোরগিরি গ্রামে অবস্থিত ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। এই অঞ্চল থেকে ভীমা নদী উৎপত্তি হয়ে কৃষ্ণা নদীর সাথে মিলিত হয়েছে। কোন এক সময় এই স্থান ছিল মানুষের অগম্য। এটি ছিল মহারণ্য ও ডাকিনি-শাকিনীর বাস। ডাকিনীদের আবাসভূমি বলেই এই স্থান ডাকিনী ক্ষেত্র […]