বাংলা ভাষায় পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত একটি ত্রৈমাসিক পরিবেশ পত্রিকা হলো ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ (Bio-diversity Conservation News Letter)। গোবরডাঙা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতির মুখপত্র হিসেবে ২০২০ সাল থেকে এই পত্রিকা প্রকাশিত হচ্ছে। আনুষ্ঠানিকভাবে ১৭ জানুয়ারি ২০২১ (রবিবার) গোবরডাঙা গবেষণা পরিষদে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশিষ্ট পরিবেশবিদ ড. দেবল দেব পরিবেশ পত্রিকা ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-র প্রথম সংখ্যাটির আবরণ উন্মোচন […]