অষ্টাদশ অধ্যায় গৌড়ে হুমায়ুন, চৌসায় ফিরে আসা, আগস্ট ১৫৩৮-এপ্রিল ১৫৩৯ শের খানের সঙ্গে হুমায়ুনের দরকষাকষির পর্ব ভেঙে পড়লে, শের খান আরও সক্রিয় হয়ে উঠলেন। মুঘল বাহিনীতে চলতে থাকা তীব্র ডামাডোল বিষয়ে তিনি আফগান আমীরদের দৃষ্টি করে তাদের সক্রিয় হতে নির্দেশ দিলেন। তখনও তিনি মানসিকভাবে মুঘল বাহিনীর বিরুদ্ধে মহড়া নেওয়ার জন্যে তৈরি নন — তখনও তিনি […]