আজকের আলোচ্য শব্দ ‘ময়ান’। ময়দা মাখার সময় তাতে ময়ান না দিলে যে লুচি ‘ফুলকো’ হয় না, কচুরি, নিমকিও খাস্তা বা মুচমুচে হয় না, তা জানার জন্য পাকা গিন্নি হওয়ার দরকার নেই। রান্নাবান্নার পত্রপত্রিকার বিভিন্ন রেসিপিতেও শব্দটি ঘনঘন পাওয়া যাবে। তবে ‘ময়ান’ শব্দটির উৎস নিয়ে কিন্তু পাকা অভিধান-প্রণেতারাও বিভ্রান্ত। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ‘বঙ্গীয় শব্দকোষ’-এ ময়ান শব্দের ব্যুৎপত্তি […]