উনবিংশ শতকের শুরুর দিকে কথা। নদিয়া জেলার মেহেরপুরের গোবিন্দপুর গ্রামে মল্লিক মহাশয়ের জমিদার বাড়িতে দুর্গাপুজোর পঞ্চমীর দিন। ২৫ খানা ঢাকের আওয়াজে আকাশ বাতাস মুখরিত। পদ্মফুল, তুলসী পাতা, বেল পাতা, নানা ফুল, ধূপের গন্ধ বাতাস যেন আর বইতে পারছে না। জাতিতে বৈদ্য মল্লিক মশাই তসরের কাপড় পড়ে দেবীর বোধনের সমস্ত আয়োজন করছেন। বাড়ি ভর্তি আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব। […]