জগদীশ গুপ্তের (১৮৮৬-১৯৫৭) ‘হাড়’ গল্পে ডাইনির প্রসঙ্গ আছে। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস ইঙ্গিতে সুস্পষ্ট এখানে। রক্ষার স্বামী সনাতনের করুণ পরিণতি দেখানো হয়েছে এ গল্পে। কিন্তু এ গল্পে রক্ষার মাসি রসিকে ডাইনি আখ্যা দেওয়া হয়েছে লোকপ্রচলিত অন্ধসংস্কারের কারণে। রক্ষা রসি মাসিকে তার ছেলে মথুরের লালন-পালনের দায়িত্ব দিতে চেয়েছিল। সেই মাসিকেই সনাতন বলেছে ‘মাগি ডাইনি’। ‘ডাইনি শব্দটিও গাল, […]