সম্প্রতি জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয়েছে। সেখানে মাতৃভাষার মাধ্যমে শিক্ষার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। ঊনবিংশ শতাব্দীতে সমস্ত মনীষীগণ মাতৃভাষার মাধ্যমে শিক্ষার ব্যাপারে তাদের মতামতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তাঁদের মধ্যে ভগবানচন্দ্র বসু স্মরণযোগ্য। আর তাঁরই কৃতিসন্তান জগদীশচন্দ্র বসু। যাঁকে আমরা চিনি একইসঙ্গে সাহিত্যিক ও বৈজ্ঞানিক হিসেবে, তাঁর আবিষ্ক্রিয়া তখনই সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করতে সমর্থ হয়েছিল। […]