রামকৃষ্ণ মঠ ও মিশনের দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজীর (প্রভু মহারাজ) আধ্যাত্মিক মহিমা এবং সংগঠন-শক্তির কথা বলবার অধিকারী আমি নই। তাঁর সঙ্গে আমার একান্ত নিবিড় পরিচয় ছিল না। আমি কেবল তাঁর কাছ থেকে আমার প্রাপ্তির কিছু কথাই বলতে পারি। বাল্যকাল থেকে বেলুড় মঠে আমাদের যাতায়াত। কখনো প্রয়াত শিক্ষক রাধাকান্তদার (রাধাকান্ত মল্লিক) সঙ্গে, কখনো বা বাদলদার (মৃগেন্দ্রনাথ […]