ভূত চতুর্দশী একটি বাঙালি হিন্দু উৎসব। হিন্দু শকাব্দ অনুসারে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন অর্থাৎ দীপান্বিতা কালীপূজার আগের দিন ভূত চতুর্দশী পালন করা হয়। এই সন্ধ্যায় বাঙালি গৃহস্থের বাড়িতে চৌদ্দটি প্রদীপ জ্বালানো, চৌদ্দ রকম শাক একত্রে রান্না করে অন্নের সাথে খাওয়া হয় এই দিনে। এ দিন ছেলেদের কপালের ডানে আর মেয়েদের কপালের বাঁয়ে ঘি-তুলসীপাতা-কাজল ধারণের […]