আধ্যাত্মিক জগতে অতিপবিত্র তিথি এই গুরু পূর্ণিমা। অন্ধকারকে নাশ করে যিনি জ্ঞানালোকের সন্ধান দেন তিনিই গুরু। বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে তার অবস্থান। সনাতন ধর্মের সব সম্প্রদায় শ্রদ্ধা ও ভক্তি সহকারে আজকের দিনে শ্রীগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে। গুরু পূর্ণিমা পালনের উদ্দেশ্যে মনের শান্তি বা আনন্দ লাভ। “অশান্তস্য কুতো সুখম” অর্থাৎ অশান্ত মন কি করে সুখ লাভ করতে […]