মাসমাইনে পাঁচ টাকা, সেই সঙ্গে বছরে ছ’খানা ধুতি ফ্রি। দক্ষিণেশ্বর মন্দিরের পুরোহিত রামকৃষ্ণ ভট্টাচার্য। সে যুগের নিরিখে যা ছিল বাজারছাড়া মাইনে। এখনও দু’শো বছর হয়নি, তবু রানি রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর মন্দির কেন ভক্তজনের হৃদয়ে এই ভাবে বিশেষ স্থান অধিকার করে বসল এবং কেন এই মন্দির-মহিমা দিনের পর দিন বেড়েই চলেছে, তা খোঁজ করা সহজ কাজ […]