অষ্টম. মীর কাসিম (মীর মুহম্মদ কাসিম আলী খান) আমলে লুট : ১৭৬০ সাল থেকে ১৭৬৩ সাল পর্যন্ত বাংলার নবাব ছিলেন মীর কাসিম। তাঁর আমলে ইউরোপীয় ও তাদের দোসর নায়েব গোমস্তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে দেশীয় ব্যবসায়ী, শিল্পপতি, কারিগরগণ তলিয়ে যেতে থাকে। বেআইনীভাবে তারা রায়তের উৎপন্ন দ্রব্য বাজার মূল্যের চারভাগের একভাগ মূল্য দিয়ে জোরজবরদস্তি করে […]