আলোচনা, গবেষণা ও গ্রন্থরচনা ছাড়া বাংলাদেশে রবীন্দ্রচর্চার আর একটি শক্তিশালী মাধ্যম হল রবীন্দ্রসংগীত চর্চা। রবীন্দ্রজন্মশতবর্ষের সময় যে শতবর্ষ উদযাপন কমিটি তৈরি হয়, তার সঙ্গে যুক্ত ছিলেন কাজি মোতাহার হোসেন, জসীমুদ্দিন, মনসুর উদ্দিন আহমদ, এম.এ. বারী, সুফিয়া কামাল, ওয়াহিদুল হক, সনজিদা খাতুন, মোখলেসুর রহমান ও শামসুন নাহার রহমান। পরবর্তীকালে এই উদযাপন কমিটি ‘ছায়ানট’ নামে একটি সংগঠনের […]