আসলে এটাকে তত্ত্ববস্তু বলছি এই কারণে যে, মানুষই তার দেবতার ভোগ নিরূপণ করে। এ কথা খাদ্যবস্তুর সম্বন্ধে যেমন সত্য, তেমনই তাঁর রূপ, তাঁর সাজ-সজ্জা, এমনকী তাঁর বিশেষ বিশেষ কর্ম সম্বন্ধেও সত্য। এই যে নিরাকার, নির্বিশেষ সম্পূর্ণ রূপবিবর্জিত এক পরম জ্যোতিকে বিশেষ বিশেষ নাম-রূপের মধ্যে বেঁধে ফেলা— এটাই সেই মহান চিত্রকর মহাকবির কাজ। তিনি যদি ভগবান […]