‘একুশের উপন্যাস’ বাংলাদেশের তিন ঔপন্যাসিকের তিনটি উপন্যাসের সংকলন গ্রন্থ। গ্রন্থটিতে শওকত ওসমানের ‘আর্তনাদ’, জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ এবং সেলিনা হোসেনের ‘নিরন্তর ঘণ্টাধ্বনি’ অন্তর্ভুক্ত হয়েছে। একুশের ওপর লেখা প্রথম উপন্যাস জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ ১৯৬৯ সালে বই আকারে প্রকাশিত হয়। ভাষা আন্দোলনের সময় ভাষা আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত জহির রায়হান অমর একুশকে কিভাবে দেখেছিলেন তার পরিচয় […]