শোভাবাজারের স্রষ্টা শোভারাম বসাক ছিলেন একজন সফল লবণব্যবসায়ী। বৌবাজারের বিশ্বনাথ মতিলাল ও শ্যামবাজারের কৃষ্ণরাম বসুর আগের যুগের মানুষ তিনি। সুতানুটিতে তাঁর কাপড়ের ব্যবসার কথা জানেন সকলে, কিন্তু তাঁর লবণের ব্যবসার কথা সেভাবে প্রচারিত হয়নি। মৃত্যুকালে তাঁর গুদামে তিন লক্ষ নিরানব্বই কেজি লবণ মজুত ছিল। জোব চার্নকের ১৬৯০-এ কলকাতায় ঘাঁটি গড়ার সময় আজকের শোভাবাজার ছিল না৷ […]