একধরনের নিষ্ঠুর জৈবিক প্রবৃত্তি ও অমোঘ নিয়তি কালো ছায়ার মত জগদীশ গুপ্তের গল্পবলয়ে আরেক অন্তর্বলয় নির্মাণ করেছে। “যাহা ঘটিল তাহাই সত্য” গল্পটিতে শিশুর অচেতন মনের ঈর্ষা ছোট ভাইটিকে হত্যা করিয়েছে। মা দেড় বছরের ছোট ছেলেটিকে বড় ছেলেটির কাছে রেখে গিয়েছিল জ্যোতিষীর কথা শুনতে, ফিরে এসে দেখে ছোট ছেলেটির বুকে ছোট্ট কাঁথাটির উপর ছোট দুটি পায়ের […]