১৮৪৯ সালের জুন মাসে কার্ল মার্কস এলেন লণ্ডনে। রাজনৈতিক নির্বাসন। তারপর কেটে গেছে ৩৪ বছর। প্রথমে ছিলেন সোহোতে। ১৮৭৫ সালে চলে এলেন মেইটল্যাণ্ড পার্ক রোডে। এটা উত্তর লণ্ডনের বেলসাইজ পার্ক এলাকার অন্তর্গত। এখানেই ব্রঙ্কাইটিস ও প্লুরিসিতে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। ১৮৮৩ সালের ১৪ মার্চ বিকেলবেলা। মাত্র ১৮ মাস আগে মারা গেছেন তাঁর স্ত্রী জেনি। […]