ঋষি জাবালীর নাম থেকে জব্বলপুরের উৎপত্তি। নর্মদার তীরে তীরে অজস্র সাধু সন্ন্যাসীদের আবাস। তার কিছু চোখে পড়ে। আর কিছু থাকে অন্তরালে। জাবালী ঋষির তপোভূমি এই জব্বলপুর। চতুর্দিকে পাহাড় বেষ্টিত পঞ্চবটীতে নর্মদা নদীর ঘাট-এ নৌকো ভ্রমণ করতে করতে জানতে পারলাম এখানে প্রচুর হিন্দি সিনেমার শুটিং হয়েছে। নদীর মধ্যে এক স্থানে মার্বেল রকের দুটি পাহাড়ের মাঝে ফাঁক […]