আদিম মানুষ গুহার দেওয়ালে ফুটিয়ে তুলেছিল তাদের জীবনযাপনের ছবি আর অভিজ্ঞতার বিবরণ। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে তা এখনও আমাদের অবাক করে চলেছে, দিচ্ছে নতুন ভাবনার রসদ। আজকের শহুরে দেওয়াল চিত্র বা গ্রাফিটি তারই উত্তরপুরুষ। শিকার-আহার-বংশবৃদ্ধির সময় পেরিয়ে সে ছবি ধরছে জীবনের জটিলতা আর বদলে যাওয়া সময়কে। গ্রাফিটি কখনও বা ব্যঙ্গে বিদ্ধ করছে মানুষকে, কখনও বা […]