| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয় বিচিত্র লোক সংস্কৃতি — নন্দোৎসবে নারকেল কাড়াকাড়ি : সুব্রত দত্ত গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

মুসলিম সব্জি বিক্রেতাকে হেনস্থা, হুমকি বিজেপি বিধায়কের

Reporter Default
রিপোর্টার / ২০৩ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

উত্তরপ্রদেশের মুসলিমরা নিজেদের পরিচয় দিতেও কতটা ভয় পান তা সামনে এলো আরও একবার। এবার সব্জি বিক্রেতাকে এক বিজেপি বিধায়কের হেনস্থা ও হুমকির মুখে পড়তে হলো।কাইসেরগঞ্জের বিজেপি বিধায়ক ব্রিজ ভূষণ শরণের বাড়ির সামনে দিয়ে ঠেলাগাড়িতে করে সব্জি বিক্রেতা যাচ্ছিলেন। তাঁকে আটকে ক্রমাগত নাম জিজ্ঞাসা করতে থাকেন ওই বিধায়ক। সব্জি বিক্রেতা নিজের নাম রাজকুমার বললেও ওই বিধায়ক ও তাঁর লোকজন তা মানতে চাননি।

এমনকী ওই সব্জি বিক্রেতাকে ওই এলাকায় ঢুকতে নিষেধ করে দেওয়া হয়। এই হেনস্থার ভিডিও ভাইরাল হওয়ার পর ওই বিধায়ক নিজের কৃতকর্মের জন্য বিন্দুমাত্র দুঃখিত নন। বরং তাঁর দাবি, ওই ব্যক্তির নাম রাজকুমার নয়, রেহমুদ্দিন। মিথ্যা কথা বলতেই ওঁকে সতর্ক করি। কানপুরে ১৬ ও লখনউয়ে একজন সব্জি বিক্রেতা করোনা আক্রান্ত। ফলে ওই ব্যক্তি মাস্ক বা গ্লাভস না পরা থাকায় তাঁকে সতর্ক করেছি। বিজেপি বিধায়ক যে সঠিক কথা বলেননি তা ভিডিওতে স্পষ্ট। কেন না,  দেখা গিয়েছে সব্জি বিক্রেতার মুখে মাস্ক রয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে উত্তরপ্রদেশের দেওরিয়ার বিজেপি বিধায়ক সুরেশ তিওয়ারি দাওয়াই দেন, তবলিঘি জামাতের লোকজনের দ্বারাই করোনা ভাইরাস ছড়াচ্ছে। তাই সংক্রমণ রুখতে কেউ মুসলিম সব্জি বিক্রেতাদের কাছ থেকে সব্জি কিনবেন না!

ফলে রাজকুমার বা রেহমুদ্দিন যাই নাম হোক না কেন, লকডাউনে কিছু আয়ের আশাতেই তো সব্জি বিক্রি করছেন মানুষ। বিজেপি যেভাবে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে তাতে আতঙ্কে নিজেদের পরিচয় দিতেই ভয় পাচ্ছেন এই গরিব মানুষগুলো।

সব্জি বিক্রেতাকে বিজেপি বিধায়কের হেনস্থার ভিডিও দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev