| | |
এই মুহূর্তে ::
গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার প্রিয় গল্পগুলো : নুসরাত সুলতানা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কবিদের লেখনীতে শরৎ ঋতু : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিঝুম রাতের পাড়ি : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জলবায়ূ দুর্যোগ কোনো সীমান্ত মানে না : নিকোলাস বিশ্বাস জিয়াউর রহমানের বিএনপি গঠন ও ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ : অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার রবীন্দ্রনাথ ও বঙ্গপুঙ্গবের রাখী : অসিত দাস কবরের মানুষ : সোহেল আর রানা (তরু) আজ রাখী বন্ধন…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিম্নচাপের বৃষ্টিতে নষ্ট সবজি, আকাশ ছোঁয়া দামে নাজেহাল মানুষ : মোহন গঙ্গোপাধ্যায় রামযাত্রার মাঠ ফাঁকা : অয়ন মুখোপাধ্যায় যাদবপুরের যাদবদের গোপালনের ইতিহাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাম নামে কাম নাই, আমিই তো রাম : দিলীপ মজুমদার তৃষিত মাঠের খসড়া : বিশ্বজিৎ মণ্ডল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মাঠের মাছ ও একটি ঢ়োড়া সাপের গল্প : সুব্রত দত্ত রোহিঙ্গা সংকটের নয় বছর — সমস্যা সমাধানে চ্যালেঞ্জ ও বাস্তবতা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

আইনরক্ষকদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এলো আমতা-২ পঞ্চায়েত সমিতি

Reporter Default
রিপোর্টার / ১৫১ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি তাঁরাও লড়াই চালাচ্ছেন করোনা সংক্রমণের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসন এখন মানুষের মধ্যে স্বাস্থ্য শৃঙ্খলাবোধ গড়ে তুলতে সদা ব্যস্ত। তাই তাঁদের স্বাস্থ্যের খেয়াল রাখা অত্যন্ত জরুরি।  তাঁদের জন্য এগিয়ে এলো আমতা-২ পঞ্চায়েত সমিতি। এই ব্লকের আশা কর্মী, জয়পুর থানার পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়ারদের জন্য মাস্ক তুলে দিলেন আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল।

সুকান্ত পাল নিজে প্রতিদিন বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। হাট-বাজার এলাকায় গিয়ে সাধারণ মানুষকে সচেতন করছেন, কেন বাড়িতে থাকাটা অত্যন্ত জরুরি তা বোঝাচ্ছেন নিয়মিত। কতটা দূরত্ব রেখে জিনিসপত্র কিনতে হবে তা  বলে-বুঝিয়ে দিচ্ছেন।

তিনি বলেন, করোনার হাত থেকে সমাজকে বাঁচাতে চিকিৎসক, স্বাস্থ্য কর্মীর মতোই পুলিশ প্রশাসন যেভাবে কাজ করে চলেছেন তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি কুর্নিশ জানাচ্ছি তাঁদের। একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁদের পাশে থাকার চেষ্টা করে যাবো।

তাঁর সংযোজন, স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি-এই বিষয়গুলো অনেকটাই বইয়ের পাতাতেই সীমাবদ্ধ ছিল। এই বিষয়টিকে আমরা সাধারণ মানুষ অত গুরুত্ব দিয়ে দেখার হয়তো চেষ্টা করিনি কখনও। বিশ্বায়নের যুগে সবকিছুই হাতের মুঠোর মধ্যে পেয়ে যাওয়ার আনন্দে বুঁদ হয়ে থাকছিলাম আমরা। করোনার মতো একটা দমকা হওয়া এক লহমায় সেই চিন্তাধারাকে কিছুটা হলেও ওলটপালট করে দিলো। এবার থেকে আরো বেশি করে স্বাস্থ্য সচেতনতার দিকে আমাদের জোর দিতে হবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev