| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

পোস্টাল ব্যালটে ট্রাম্পের ভাগ্য নির্ধরণ, সম্ভবত জিততে চলেছেন জো বাইডেন

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক, নিউইয়র্ক / ৩২৫ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

করোনা ভাইরাসের কারণে এবার আমেরিকার ভোটে অন্য কিছু হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। পোস্টাল ব্যালটের দিকেই ভোটারদের ঝোঁক বেশি। পোস্টার ব্যালটে ভোট দেওয়ার আগ্রহও বেড়েছে ভোটারদের। আমেরিকার ইতিহাসে এই প্রথম সর্বাধিক সংখ্যক ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন বলে নির্বাচনী বিশ্লেষকদের মত। প্রাথমিক ভাবে তার কিছুটা আভাসও পাওয়া গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছেও তেমনই খবর আছে বলে সেখানকার নির্বাচনী বিশ্লেষকরা জানাচ্ছেন। এই খবর পাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প সাধারণ মানুষ যাতে পোস্টাল ব্যালটে ভোট দিতে না পারে, তার জন্য চেষ্টা করেছিলেন। প্রথমে পোস্টাল সিস্টেমকে তাদের ঘাটতি অর্থ সাহায্য না দিয়ে পঙ্গু করে দিতে চেয়েছিলেন। দ্বিতীয়ত মেইল ড্রপ বক্স ও সর্টিং মেশিন সরিয়ে দিয়ে ফেডারেল সরকারের প্রতিষ্ঠানটিকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। কিন্তু হাউসে ডেমোক্রেটরা মেজোরিটি। তারা এই অন্যায় আচরণ বন্ধ করে দিয়ে পোস্ট অফিসের জন্য ১২ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে। সেই সঙ্গে প্রেসিডেন্টের বন্ধু হিসেবে স্বজন-পোষণের মাধ্যমে নিয়োগ হওয়া পোস্টমাস্টার জেনারেলকে হাউস কমিটির মুখোমুখি বসিয়ে জবাবদিহি করতে বাধ্য করা হয়েছে।

এনবিসি নিউজ লিখছে, গত ১১ সেপ্টেম্বর থেকে ৬টি সুইং স্টেটের অন্যতম নর্থ ক্যারোলাইনায় আগাম ভোট দেওয়া শুরু হয়ে গেছে। নর্থ ক্যারোলাইনাই প্রথম যেখানে অগ্রিম ভোট দেওয়া শুরু হলো।

গত ৩ সেপ্টেম্বর পর্যন্ত নর্থ ক্যারোলাইনায় ৬,৪৩,৪০০ ভোটার আগাম পোস্টাল ব্যালট চেয়ে অনুরোধ জানিয়েছে। এর মধ্যে ৩,৩৭,৩৬২ জনই রেজিস্টার্ড ডেমোক্রেট ভোটার। আর এর প্রায় এক তৃতীয়াংশ অর্থাৎ ১,০৩,৬২০ রেজিস্টার্ড রিপাবলিকান ভোটার। বাকি ভোটাররা কোনও পার্টিতে রেজিস্টার্ড নন। অথচ ২০১৬ সালের নির্বাচনে নর্থ ক্যারোলাইনায় মাত্র ৩৮,৮৭১ জন ভোটার আগাম পোস্টাল ব্যালট চেয়ে অনুরোধ জানিয়েছিল বলে লিখেছে এনবিসি নিউজ।

আর এক সুইং স্টেট ফ্লোরিডায় মোট ভোটারের মধ্যে প্রায় ৪৭ শতাংশ রেজিস্টার্ড ডেমোক্রেট আর ৩২ শতাংশ রেজিস্টার্ড রিপাবলিকান ভোটার আগাম পোস্টাল ব্যালট চেয়ে অনুরোধ জানিয়েছে। সংখ্যা হিসেবে এই স্টেটের ৪০ লক্ষেরও বেশি ভোটার পোস্টাল ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছে। ২০১৬ সালের নির্বাচনে এই সংখ্যা ছিল ৩০ লক্ষ। ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় জয়ী হয়েছিলেন ১,১২,৯১১ ভোট বেশি পেয়ে। ফলে তার ঝুলিতে ২৯টি ইলেক্টোরাল কলেজ ভোট জমা হয় ফ্লোরিডা থেকে।

পেনসিলভেনিয়ায় ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রায় ৪৫,০০০ ভোট বেশি পেয়ে জয়ী হন। এ বছর এখনো পর্যন্ত ১০ লক্ষেরও বেশি রেজিস্টার্ড ডেমোক্রেট ভোটার পোস্টাল ব্যালট চেয়ে আবেদন জানিয়েছে। পক্ষান্তরে রেজিস্টার্ড রিপাবলিকানরা চেয়েছে ৩,৮৮,০০০টি। অর্থাৎ যাঁরা ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালট চেয়েছেন তাদের মধ্যে ৭০ শতাংশই ডেমোক্রেট।

এনবিসি নিউজের তথ্য অনুসারে অপর তিনটি সুইং স্টেট ওহাইও, মিশিগান ও উইসকনসিনের মধ্যে ৫০ শতাংশ রেজিস্টার্ড ডেমোক্রেট পোস্টাল ভোট দিতে আগ্রহ প্রকাশ করে ব্যালট চেয়ে আবেদন করেছে। আর রেজিস্টার্ড রিপাবলিকান ভোটার ৩৮ শতাংশ। উইসকনসিনে দুই দলের রেজিস্টার্ড ভোটারই সমানহারে পোস্টাল ব্যালট চেয়ে অনুরোধ জানিয়েছে। আর সেই হার হলো ৩৯ শতাংশ করে। তবে এখনো পর্যন্ত মিশিগানই একমাত্র সুইং স্টেট যেখানে পোস্টাল ব্যালট চেয়ে অনুরোধ জানিয়েছে সবচেয়ে বেশি। রিপাবলিকান ৪৩ শতাংশ এবং ডেমোক্রেট ৩৮ শতাংশ। তবে প্রতিটা স্টেটেই পোস্টাল ব্যালট চেয়ে আবেদন জানানোর সময় এখনো আছে। পরবর্তীতে ফারাকটা হয়তো কমতেও পারে।

আগামী ৩ নভেম্বর ভোটে জেতার জন্য এখন সকলের নজর পোস্টাল ব্যালটের দিকে। নির্বাচনী বিশ্লেষকরা মনে করছেন, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সংখ্যা যত বাড়বে ততই জো বাইডেনের জয়ের সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়া আটকাতে মরিয়া অন্য পক্ষ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev