| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

কানাডার হালিফ্যাক্সে মিউনিসিপ্যাল নির্বাচনে বাংলাদেশি প্রার্থী মোহাম্মদ এহসান

Reporter
ফারজানা নাজ শম্পা, হ্যালিফ্যাক্স, কানাডা / ৪৫৮ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন অগণিত বাংলা ভাষা ভাষী মানুষ। প্রবাসে থাকাকালীন এরকম অনেক বাঙালা ভাষাভাষী মানুষ শিল্প সংষ্কৃতি, মূলধারার রাজনীতিতে গতিশীল ভূমিকা রাখছেন। সেই পরম্পরায় কানাডার আটলান্টিক তীরবর্তী নোভা স্কোশিয়া প্রদেশের রাজধানী হালিফ্যাক্সের মূল ধারার রাজনীতিতে যোগ দিতে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত একজন সম্ভাবনাময় প্রার্থী মোহাম্মদ এহসান। এহসান  কানাডায় দীর্যসময় ব্যাপী সার্বিক জনকল্যাণের স্বার্থে ও অভিবাসীদের কল্যাণের জন্য কানাডার মেইন স্ট্রীম বা মূলধারার রাজনীতি ও সামাজিক  সংগঠনের সাথে নানাবিধ জনকল্যাণমূলক কাজে যুক্ত আছেন বহুদিন থেকে।

বেশকিছুদিন তিনি শিক্ষক হিসেবে হ্যালিফ্যাক্সের ডালহৌসি ও একাডিয়া বিশ্ববিদ্যালয়ে কানাডার রাজনীতি ও প্রশাসনিক বিষয় নিয়ে শিক্ষকতা করেছেন। উল্লেখযোগ্য করোনা মহামারী শুরুর প্রথেম থেকেই এহসান সাধারণ মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েচেন। দক্ষ সেচ্ছাসেবক হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে নিজের কাজ করে গেছেন। স্থানীয় স্ট্রঙ্গারটুগেদার ও স্থানীয় স্কোয়ার রুটস সংগঠনের সাথে যৌথ উদ্যোগে নিজেকে নিয়োজিত করে আর্ত মানবের সেবায় নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ এবং ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজে নিয়মিত ভাবে নিজেকে নিয়োজিত করেছেন।

মোহাম্মদ এহসান হ্যালিফ্যাক্সের আগামী ১৭ অক্টোবরের আসন্ন মিউনসিপ্যাল নির্বাচনে ডিস্ট্রিক্ট ১০ থেকে একজন কাউন্সিলর পদ প্রার্থী। বর্তমানে তিনি তার ডিস্ট্রিক্টের ভোটারদের সঙ্গে নিয়মিত জনসংযোগ করে চলেছেন। ক্যানভাসিং-এর পাশাপাশি সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথাও জেনে নিচ্ছেন। হ্যালিফ্যাক্সে আগামী ৬ অক্টোবর থেকে শুরু হবে অনলাইন বা ই-ভোটিং। এই ডিস্ট্রিক্ট ১০-এর বর্তমান ভোটার সংখ্যা আনুমানিক ১৮ হাজার। সিটি কাউন্সিলের করণীয় ভূমিকা স্বচ্ছ ও সুনির্দিষ্টভাবে স্থানীয় জনগনের কাছে তুলে ধরা এবং স্থানীয় কমিউনিটির সাথে নিয়মিত মাসিক কমিউনিটি মিটিংয়ের মাধ্যমে সিটিকাউন্সিল, স্থানীয় সরকার ও জনগণের চাহিদার সুস্পষ্ট সমন্বয় সাধনের এহসানের নির্বচনের প্লাটফর্মের বা নির্বাচনের ইশতেহারের অন্যতম একটি দিক।

এছাড়া নিরাপদ সড়ক, যুব উন্নয়ন ও কর্মসংস্থান, স্থানীয় নিরাপত্তা, বয়স্কদের জন্য বিশেষ যানবাহন সুযোগ-সুবিধা, অভিবাসীদের সমস্যা, পরিবেশ ও শিশু কিশোরদের জন্য পার্ক উন্নয়ন, পাহাড়ী হাঁটার পথে বিকাশ, বনজসম্পদ ও পশুপাখি সংরক্ষণ, বহুমাত্রিক বৈচিত্র্যের মানব সংষ্কৃতির বিকাশ ইত্যাদি বিভিন্ন বিষয়কে এহসান বিশেষ প্রাধান্য দিচ্ছেন। এহসান কোরোনাকালীন সঠিক স্বাস্থ্যবিধি অনুসারে ইতোমধ্যে হ্যালিফ্যাক্সের ফেয়ারভিউতে তাঁর নির্বাচনী এলাকার স্থানীয় এক ইথিওপিয়ান ক্যাফে তে এক আয়োজনের মাধ্যমে স্থানীয়জনগণের সাথে মত বিনিময় করেন। উপস্থিত অনেক স্থানীয় ভোটার ও অধিবাসীরা ডিস্ট্রিক্ট টেনের সমস্যা ও সম্ভাবনার দিকগুলি তুলে ধরেন। আগামী ১৯ তারিখ ডিস্ট্রিক্টের স্থানীয় অপর একটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর জোওস কুইকওয়ে শপে এহসান তাঁর নির্বাচনী এলাকার স্থানীয় অধিবাসীদের সাথে অপর এক অনুষ্ঠানে মত বিনিময় সভার আয়োজন করেছেন। হ্যালিফ্যাক্সের স্থানীয় পর্যায়ের এই মিউনিসিপাল নির্বাচনে অংশ নিচ্ছে ১৬টি ডিস্ট্রিক্ট। তারমধ্যে মোহাম্মদ এহসান প্রার্থী হয়েছেন ডিস্ট্রিক্ট ১০ থেকে। তাঁর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো ৮ জন প্রার্থী।

আপনার মতামত লিখুন :

One response to “কানাডার হালিফ্যাক্সে মিউনিসিপ্যাল নির্বাচনে বাংলাদেশি প্রার্থী মোহাম্মদ এহসান”

  1. মোহাম্মদ এহসান ভাই একজন ভালো মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। একজন শিক্ষক মানে আদর্শ ও আলোকিত মানুষ। অভিবাসী বাঙ্গালীদের জন্য এহসান ভাই সর্বদা কল্যানকর কাজ করছেন এবং করবেন, এ-ই কথাটা দৃঢ় ভাবে বলতে পারি। এহসান ভাইর জন্য দোয়া ও শুভকামনা অবিরত। আপনাদের জন্যও শুভকামনা। ভালো থাকবেন সবাই।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev