| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

উন্নয়নের জোয়ারে বদলে যাচ্ছে হলদিয়া

Reporter Default
রিপোর্টার / ২৬৫ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০

মনোজিৎ মৌলিক

মা-মাটি-মানুষ সরকারের উন্নয়নের জোয়ার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে প্রশংসনীয় কাজ করছে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি আর হলদিয়া পুরসভা। পুরসভার চেয়ারম্যান শ্যামল আদককে পাশে বসিয়ে রাজ্যের মন্ত্রী তথা এইচডিএ চেয়ারম্যান শুভেন্দু অধিকারী জানান, সারা বছর যাতে ঘরে ঘরে পরিস্রুত পানীয় জল মেলে সেজন্য কয়েকশো কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত নদীর জল নোনা হয়ে যায়। সেই সমস্যার মোকাবিলা করে এই যে পরিস্রুত পানীয় জল প্রকল্পর কাজ চলছে তা রাজ্যে আর কোথাও হয়নি। এ ছাড়া কয়েক মাসের মধ্যে হলদিয়ায় চালু হয়ে যাবে ৫০ বেডের ইএসআই হাসপাতাল, ট্রমা সেন্টার, যুব আবাস, বনসৃজনের কাজও চলছে জোরকদমে। দূষণ নিয়ন্ত্র‌ণ বোর্ড হলদিয়াতে দফতরও খুলছে। বালুঘাটার পাশাপাশি সাজিয়ে তোলা হচ্ছে ত্রিবেণীকে। পর্যটকরা এই শীতে হলদিয়া ভবনে থেকে নয়াচরে ঘুরে আসছেন পরিবহণ দফতরের লঞ্চে চড়ে। শুভেন্দুবাবু জানান, পরিবেশ দূষণ থাকলে শিল্পপতিরা লগ্নিতে সঙ্কোচ করেন। দূষণ কমার কারণেই ২০১৩-র পর অনেক সংস্থা হলদিয়ায় বিনিয়োগ করেছে। আরও লগ্নি আসছে। এইচডিএ-র সিইও পানিকর হরিশংকর জানান, এবারের হলদিয়া ট্রেড ফেয়ারে দু’দিনের সিম্পোজিয়াম হয়েছে।

হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি আর হলদিয়া পুরসভার উদ্যোগে এক অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ নুসরত জাহান, হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক।

দূষণ নিয়ন্ত্রণে রেখে পরিবেশের ভারসাম্য বজায় রেখে কীভাবে শিল্পায়ন হতে পারে সেই ভিশন ২০৩০ নিয়ে আলোচনা হয়েছে। গ্রিন জোন, ভূগর্ভস্থ জল না তুলে কীভাবে জল সরবরাহ হতে পারে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয় উঠে এসেছে আলোচনায়। সদ্যসমাপ্ত হলদিয়া মেলায় শিল্প সংস্থাগুলোর সক্রিয়তা ছিল উল্লেখযোগ্য। মেলায় ৯৫০টি বড়ো স্টল ছিল, ছোটো স্টল ছিল অগুণতি। ২৪৮টি হস্তশিল্প স্টল থেকেও বিক্রি ভালোই হয়েছে। ১০ দিনের মেলা দেখতে রাজ্যের নানা প্রান্ত থেকে প্রায় ১৫ লাখ মানুষ এসেছিলেন হলদিয়ায়। মেলার সমাপ্তি অনুষ্ঠানে শুভেন্দুবাবু ছাড়াও ছিলেন সাংসদ শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, নুসরত জাহান রুহি প্রমুখ। আগামী বছর মেলা হওয়ার কথা ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev