| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ফ্রানস বালথাজার সলভিনস ও উত্তর কলকাতার ঘোড়ার সহিস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার জনসংযোগের বিপণনে দুর্গোৎসব : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আকাশ প্রদীপ — পুরাণ, ভক্তি ও বিশ্বাস : যশোবন্ত রায় ৮১ বছরে জাতিসংঘ: সবার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? : নিকোলাস বিশ্বাস বোধিসত্ত্ব সঞ্জয়-এর ছোটগল্প ‘স্যার’ কুমারটুলির সহিসমহল্লা ও দেবী দুর্গার বাহন ঘোটকমুখী সিংহ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিজয়াদশমীর ভাঙ-সিদ্ধি : অসিত দাস কলকাতায় এমন দুর্গাপুজো দেখিনি তো আগে : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

জন্মদিনে পাওয়া সব টাকা ত্রাণ তহবিলে দিল তৃষা

Reporter Default
রিপোর্টার / ১৮৮ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

করোনার জেরে লকডাউন প্রভাব ফেলেছে শিশুমনেও। টিফিনের খরচ বাঁচিয়ে লক্ষ্মীর ভাঁড়ে জমানো টাকা বীরভূমের সাঁইথিয়া পুরসভার মাধ্যমে রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিলে দান করেছে দুই খুদে ছাত্রী। তাদের মতোই এগিয়ে এলো বসিরহাটের তৃষাও। 


শিশুমন কেঁদে ওঠে আর্ত মানুষের জন্য। রাতে ঘুমাতে যাওয়া হোক বা ঘুম থেকে উঠে তারাও বাবা-মাকে প্রশ্ন করে, কী করে বাঁচবে সবাই?ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি।বসিরহাট পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃষাচট্টোপাধ্যায়ের মনেও প্রবলভাবে ছাপ ফেলেছে করোনা নিয়ে চিন্তা।    

৩১ মার্চ তৃষা ১০ বছরে পা দিয়েছে। দেশজুড়ে তখন লকডাউন চলছে। বাবা-মা একমাত্র কন্যাসন্তানের জন্মদিন বড় করে পালন করতে না পারলেও বিন্দুমাত্র আক্ষেপ নেই তৃষার। জন্মদিনে আত্মীয়-স্বজনের কাছ থেকে পাওয়া ৩০০০ টাকা পেয়ে তা বাবার হাতে তুলে দিয়ে তৃষা বলে, এই সময়ে খেলনা কিনব না। তুমি বরং গরিব মানুষদের কিছু খাবার কিনে দাও এটা দিয়ে। মেয়ের কথা শুনে অবাক হয়ে যান তার বাবা। 

এরপর শুক্রবার ১০ এপ্রিল সকালে বাবার হাত ধরে বিধায়ক দীপেন্দু বিশ্বাসের অফিসে আসে তৃষা। জন্মদিনে পাওয়া তিন হাজার টাকা মিঠুকাকুর হাতে তুলে দিয়ে তৃষা বলে, এই টাকাটা জন্মদিনে পেয়েছি। এটা মুখ্যমন্ত্রীর কাছে একটু পৌঁছে দেবেন। বিধায়ক দীপেন্দু পরে বলেন, অনেক ক্লাব, সংগঠন এবং ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেকে সাধ্যমতো অর্থ দিচ্ছেন। তবে ১০ বছরের তৃষার  এমন মানবিক চেতনা আমাকে আবেগপ্রবণ করে তুলেছে। ঈশ্বরের কাছে ওর সুস্থতা ও সমৃদ্ধি কামনা করি৷

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev