| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ৪৮৭ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

১৯. চক্রবর্তী গণপতি জাদুতে হল মতি

মঞ্চে জ্বলছে উজ্জ্বল আলো। হঠাৎ নিভে গেল আলো। মঞ্চ অন্ধকার। আবছা আলো। মঞ্চে হাজির নরকঙ্কাল। তাদের হা হা হি হি হাসি। কাঁপন লাগে বুকে। জাদুকর এলেন মঞ্চে। সিগারেট ধরিয়ে তাকিয়ে আছেন কঙ্কালগুলোর দিকে। তারপর একটা কঙ্কাল এগিয়ে এসে জাদুকরের মুখ থেকে সিগারেট কেড়ে নিয়ে দিতে লাগল টান। দর্শকরা যেমন ভীত, তেমনি অবাক। জাদুকর একমুঠো ধুলো ছুঁড়ে দিলেন কঙ্কালগুলোর দিকে। ব্যস। কঙ্কাল হয়ে গেল সুন্দরী নারী।

পরের দৃশ্য। ইলিউশন বক্সের খেলা।

জাদুকরকে হাত-পা বেঁধে একটা বাক্সের মধ্যে ঢোকানো হল। বন্ধ করা হল তালা। দর্শকদের ডেকে পরীক্ষা করতে বলা হল। হ্যাঁ, সব ঠিক ঠাক। তারপর মঞ্চ একটু অন্ধকার হয়ে আলোকিত হতেই দেখা গেল জাদুকর একপাশে দাঁড়িয়ে হাসছেন। তালাবন্ধ বাক্স থেকে বেরোলেন কি ভাবে?

একদিন জাদুকরের ঘরে এলেন এক অচেনা ভদ্রলোক। কাঁচুমাচু হয়ে বললেন, ‘যদি অভয় দেন তবে একটা নিবেদন করতে চাই।’

জাদুকর বললেন, ‘বলে ফেলুন।’

— ‘আপনি অদ্ভুত সব খেলা দেখান। অসম্ভবকে সম্ভব করেন। কিসের জোরে?’

জাদুকর চুপ করে থাকেন। ভদ্রলোক বলেন, ‘আমি জানি।’

— ‘জানেন? কি জানেন?’

— ‘মন্ত্রের জোরেই পারেন এসব করতে। আমাকে একটু শিখিয়ে দেন না সেই মন্ত্র।’

হো হো করে হেসে ওঠেন জাদুকর। তারপর কৌতুক করে বলেন, ‘যে মন্ত্রের জোরে আমি করে খাচ্ছি, সেই মন্ত্র জেনে নিয়ে তুমি আমার অন্ন মারতে চাও?’

জাদুকরের কথা শুনে লজ্জিত হয়ে ভদ্রলোক চুপ করে থাকেন। তখন জাদুকর বলেন, ‘শোনো ভাই, মন্ত্র-তন্ত্র সব বাজে কথা। কৌশলই আসল কথা। অনেক পরিশ্রম করে শিখতে হয়। তোমাকে দেখে মনে হচ্ছে পরিশ্রম করে তুমি এসব শিখতে পারবে না।’

জাদুকরের নাম গণপতি চক্রবর্তী (১৮৫৮-১৯৩৯)। পৃথিবী বিখ্যাত জাদুকর পি সি সরকারের (১৯১৩-১৯৭১) তিনি পরামর্শদাতা, পরামর্শদাতা জাদুকর দুলালচন্দ্র দত্ত, দেবকুমার ঘোষালেরও (১৯২৩-২০০৭)। হুগলি জেলার শ্রীরামপুরের কাছে ছাতরা গ্রামে তাঁর জন্ম এক জমিদার পরিবারে। ছোটবেলায় লেখাপড়ায় উৎসাহ ছিল না। মেতে থাকতেন গান বাজনা নিয়ে। বছর সতেরো বয়স যখন, তখন চলে গেলেন বাড়ি ছেড়ে। কেন? কার কাছে শুনেছিলেন সাধু-সন্তরা গুপ্ত মন্ত্র জানেন, সেই মন্ত্রে অনেক অসম্ভব সম্ভব হয়। তাক লাগিয়ে দেওয়া যায় মানুষকে। বাড়ি থেকে বেরোনোর সময়ে তাঁর সঙ্গে ছিলেন তাঁর বাল্যবন্ধু মণীন্দ্রনাথ লাহা। মণীন্দ্রের মোহভঙ্গ হয়েছিল,, তাই ফিরে এসেছিলেন আগেই। গণপতি ফিরলেন অনেক পরে। কি তিনি শিখে এসেছিলেন, তা অবশ্য জানা যায় নি।

তখন তাঁর বয়েস তিরিশ ছাড়িয়েছে।

দেশে ফিরে যোগ দিলেন প্রিয়নাথ বসুর গ্রেট বেঙ্গল সার্কাসে। রঙ্গ-কৌতুক করতেন সেখানে। টুকটাক জাদু দেখাতেন। অনেকদিন ছিলেন গ্রেট বেঙ্গলে। তারপরে তৈরি করলেন নিজের দল। না, রঙ্গ-কৌতুক নয়, তিনি দেখাবেন জাদু।

সেই জাদু মানুষের মন জ্য় করেছিল।

তাসের খেলা, ইলিউশন বক্স, ইলিউশন ট্রি, ব্ল্যাক আর্ট, কংস কারাগার এমনি আরও কত কি। পরিমল গোস্বামী জানিয়েছেন যে রবীন্দ্রনাথও গণপতির জাদু দেখেছিলেন। মুগ্ধ হয়েছিলেন ইলিউশন বক্সের খেলা দেখে। গণপতিকে বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে তালাবন্ধ করার পর সেই বাক্স পরীক্ষা করেছিলেন সন্তোষ মজুমদার আর রথীন্দ্রনাথ ঠাকুর। ‘জাদুবিদ্যা’ নামে একটা বইও লিখেছিলেন তিনি। সঞ্জয় চ্যাটার্জীর জীবন বদলে দিয়েছিল সেই বই। প্রায় তিন দশক আগে সঞ্জয় সেই বই কিনেছিলেন সাড়ে চার টাকা দিয়ে। অপেশাদার জাদুকরদের জন্য সেই বই ছিল এক ধরনের ‘বাইবেল’। নবদ্বীপের পণ্ডিতরা গণপতি চক্রবর্তীকে ‘জাদুবিদ্যা বিশারদ’ উপাধি দিয়েছিলেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev