| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

করোনা ভাইরাসের জের : বৃহস্পতিবার থেকে তারকেশ্বর মন্দিরে প্রবেশ নিষেধ

Reporter Default
রিপোর্টার / ৩৫০ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ১৮ মার্চ, ২০২০

করোনো ভাইরাসের আতঙ্কের জেরে বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২০ থেকে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করলো তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ। প্রশাসনের তরফ থেকে নির্দেশ না পাওয়া পর্যন্ত খোলা হবে না মন্দির। সাংবাদিক বৈঠক করে জানালেন তারকেশ্বর মন্দিরের মঠাধীষ দন্ডিস্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ। গত কালই গাজন মেলা বন্ধের সিদ্ধান্তের কথা ফোন মারফৎ জানিয়েছিলেন তিনি, আজ সাংবাদিক সম্মেলন করে যাত্রী সাধারণের জন্য পুরোপুরি মন্দির বন্ধ রাখার কথা জানান এবং প্রশাসনের লিখিত নির্দেশ না পাওয়া পর্যন্ত মন্দির খোলা হবে না বলে জানিয়েদেন সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ।

তিনি বলেন করোনা ভাইরাসের জেরে, দেশের কথা চিন্তা করে প্রশাসন এবং মন্দির কমিটির সাথে আলোচনা করে আপাতত মন্দির বন্ধ রাখার সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং স্বাস্থ্য দফতরের নির্দেশিকা পেয়ে আগামী কাল থেকে মন্দিরে যাত্রী প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দিরের সমস্ত গেট বন্ধ করে চেন, তালা লাগিয়ে দেওয়া হবে। যদিও নিয়মিত বাবার নিত্য পূজা চলবে। তবে মন্দির চত্বরে কেউ প্রবেশ করতে চাইলে তা প্রশাসনের অনুমতি নিয়ে একজন একজন করে প্রবেশ করতে পারবেন তবে মন্দির চত্বরে প্রবেশের ক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষ কোনো দায় নেবে না।

তিনি আরো বলেন ঈশ্বর বাবা তারকনাথের কাছে ভারতবাসী তথা বিশ্ববাসীর স্বাস্থ‍্য, সুস্থ দীর্ঘ জীবনের প্রার্থনা করছি। মেলা যাবে আবার আসবে। তাই যে আতঙ্ক তৈরী হয়েছে তা থেকে মানুষকে রক্ষার জন‍্য আপাতত চৈত্রের গাজন মেলা স্থগিত রাখা হল। গর্ভগৃহ ও মন্দিরে পুজো ও প্রবেশ বন্ধ রাখা হল ভক্তদের জন্য। আগামী দিনে পরিস্থিতির উন্নতি হলে তখন পুনরায় সকলের জন্য মন্দির খোলা হবে। চৈত্রের গাজন মেলা শেষ হবার আগেই যদি জানা যায় পরিস্থিতি স্বাভাভিক তাহলে আবার গাজন মেলা শুরু হবে। সকলের কাছে আবেদন করেন যে নিজেদের সুরক্ষার জন্য সবাই শৈব তীর্থে আশা যেন কিছুদিনের জন্য বন্ধ রাখেন

ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev