| | |
এই মুহূর্তে ::
বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

মানব সেবার শপথ গ্রহণ : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৩৪৭ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২০ জুলাই, ২০২২

দুঃস্থ-দরিদ্র-অসহায়-নিপীড়িত মানুষের পাশে থেকে তাঁদের সেবা করাই হবে মূল মন্ত্র। আর সেই মন্ত্রকে পাথেয় করে মানব সেবার শপথ গ্রহণ করল আন্তজার্তিক লায়ন্স সংগঠনের ৩২২ সি-১ জেলার নতুন পরিচালন সমিতি। এই সমিতির ড্রিস্টিক্ট গভর্নর লায়ন পার্থ চ‍্যাটার্জী-র নেতৃত্বে মানব সেবার শপথ নেওয়া হয়। এক মনোজ্ঞ বর্ণময় অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলা সাহিত‍্যের কালজয়ী কথাশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ‍্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্সের আন্তজার্তিক ভাইস প্রেসিডেন্ট লায়ন এ পি সিং।

পার্থ চ‍্যাটার্জী বলেন, মূল কথা হল ‘হার্ট টু হিউম‍্যানিটি’। আমরা চাই হৃদয় দিয়ে মানবিকতার সেবা করতে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণা নিয়ে আমাদের এই লায়ন্স জেলা।এখানে অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। ঝড় ও বন‍্যা ইত‍্যাদি প্রাকৃতিক দুর্যোগে বারবার বিপর্যস্ত হয় অসংখ্য মানুষ।এছাড়া শিক্ষার অভাব, খাদ‍্যের অভাব, স্বাস্থ‍্যক্ষেত্রে অসচেতনতা ইত‍্যাদি প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তাঁরা জীবনধারণ করেন। আমরা এইসব অসহায় মানুষের পাশে বন্ধুর মতো দাঁড়াই তাঁদেরই দুঃসময়ে। অত‍্যন্ত পরিকল্পিতভাবে আমাদের সামর্থ অনুযায়ী মানবসেবার কাজ করি। আমাদের স্থায়ী চক্ষু হাসপাতাল, সাধারণ হাসপাতাল, অক্সিজেন ব‍্যাঙ্ক, স্কুল, বৃদ্ধাশ্রম অতিথি নিবাস ইত‍্যাদি প্রতিনিয়ত সেবায় নিয়োজিত। আরও বেশি করে কীভাবে এই সেবা করা যায় সেই নিয়েই চিন্তাভাবনা চলছে। শীর্ষেন্দু মুখোপাধ‍্যায় লায়ন্সের ভূয়সী প্রশংসা করে বলেন, মানবসেবায় লায়ন্সের আজকের শপথগ্রহণ সকলকে উজ্জীবিত করবে। উৎসাহিত করবে।

উল্লেখ্য, বাংলা থেকে সম্প্রতি লায়ন্স সংগঠনের আন্তজার্তিক ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন এ পি সিং। এদিন অনুষ্ঠানে সংগঠনের আগামী দিনের সেবা কর্মসূচী সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সকলকে মানবসেবার কাজে নিঃস্বার্থভাবে আত্মদান করার আহ্বান জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন লায়ন দেবাশিস শেঠ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev