| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

একবছর আগের একদিন : মমতার সমকক্ষ দেশে কেউ নেই, এটাই আমাদের সৌভাগ্য লিখেছেন শুভাপ্রসন্ন

Reporter
শুভাপ্রসন্ন / ১৬৬ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

আমাদের সৌভাগ্য যে ভারতবর্ষ কেন পৃথিবীর সাম্প্রতিক বা অতীত ইতিহাসেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এইরকম এক সাহসিনী, সহজাত নেত্রী কখনও কোথাও কেউ দেখেননি। যখন আমরা, বিশেষ করে তথাকথিত যাঁরা ভদ্রলোক বলে নিজেদের পরিচয় দিয়ে থাকি, যাঁরা রাজনীতি, সমাজ নিয়ে অনেক মাথা ঘামাই, গণতন্ত্র, ধনতন্ত্র যাঁদের পান্ডিত্যে ছয়লাপ হয়ে যায়,  সেখানে তিনি এমন একজন যিনি রাজনীতির বা সমাজনীতির যে মূল নির্যাস তা স্বাভাবিকভাবেই রপ্ত করেছেন। এ এক অনন্য প্রতিভার প্রকাশ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তা দেখতে পাই। হয়তো মহাত্মা গান্ধীর কথা মনে আসে। আমরা মহাত্মা গান্ধীর জীবন জানি, তাঁর আত্মজীবনী জানি, তাঁর সমসাময়িক ইতিহাস আমরা জানি, কিন্তু এ ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম। মহাত্মা গান্ধীর পরিবার গুজরাটের একটি বণিক পরিবার, যে পরিবার থেকে তিনি ব্যারিস্টারি পড়তে লন্ডনে যেতে পেরেছিলেন, ওইভাবেই তাঁর জীবনের সূচনা হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে আইন জেনেছেন, যে মানুষের নেত্রী হতে পেরেছেন, সবটাই যুদ্ধ করে, ত্যাগ স্বীকার করে বিরোধী শক্তির কাছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে। তাঁকে প্রমাণ দিতে হয়েছে। মুখের হাসি তবু তাঁর মলিন হয়নি।

আজ বহু ঘাত-প্রতিঘাতে মানুষের কাছে কোনও অন্য শক্তি নেই তাঁকে অস্বীকার করার। পৃথিবীব্যাপী যে করোনার গ্রাস যা মাত্র দু-এক মাস আগেও এই ভারতবর্ষের মানুষকে বাস্তুচ্যুত করার এর প্রচণ্ড ঘাতক আইন, সেই আইনকে রদ করার লক্ষ্যে ভারতবর্ষের সকলকে নিয়ে তিনি একজোট হয়ে রুখে দাঁড়ান। প্রত্যেক রাজ্যের মানুষ ও নেতারা আবারও দেখতে পেরেছেন তাঁর দৃঢ়তা। তাঁর সেই দুর্বার আন্দোলন লক্ষ লক্ষ মানুষকে সামিল করেছিল। তারপরই এক ভয়ঙ্কর আঘাত। সে আঘাত পৃথিবীব্যাপী ১০০ বছর আগে ঘটে যাওয়া স্প্যানিশ ফিভারের থেকেও মারাত্মকভাবে ছড়িয়ে গেছে আমেরিকা, ইতালি, স্পেন থেকে অস্ট্রেলিয়া, কানাডা ভারতবর্ষ- সর্বত্র। হয়তো বিজ্ঞানীরা, গবেষকরা তাঁর উৎস নিয়ে চিন্তিত, প্রতিকার নিয়ে বিজ্ঞানীরা হয়তো গবেষণা করছেন। কিন্তু এই মুহূর্তে মানুষকে কি করতে হবে, কীভাবে মানুষ নিরাময়ের পথ দেখবে, কীভাবে সংক্রমণ থেকে মানুষকে আলাদা করা যাবে, কীভাবে দরিদ্রতম মানুষ থেকে নিপীড়িত মানুষ, অসহায় মানুষ-সহ কোটি কোটি দেশবাসীকে স্বস্তি দেওয়া যাবে তার জন্য শুধু নেতৃত্ব নয়, শুধু সঠিক পথ দেখানো নয়, প্রতিটি ক্ষেত্রে নিজে ঝাঁপিয়ে পড়ছেন মমতা। মনুষ্যত্বের ছোঁয়া-মাখা কখনও জননী, কখনও ভগিনী, এই নেত্রীকে আমরা সাধুবাদ জানাই। আজ সেখানেই আমাদের সৌভাগ্য বিপদের মাঝে তিনি দূরদর্শী, বিপত্তারিণী রূপ নিয়ে মানুষকে সঠিক দিশায় পরিচালনার মধ্যে দিয়ে, মানুষের কাছে আলোকবর্তিকা হয়েছেন।

আপনার মতামত লিখুন :

One response to “একবছর আগের একদিন : মমতার সমকক্ষ দেশে কেউ নেই, এটাই আমাদের সৌভাগ্য লিখেছেন শুভাপ্রসন্ন”

  1. Prasanta saha says:

    I am agree with you.Ofcourse she is a Iron Lady.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev