| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয় বিচিত্র লোক সংস্কৃতি — নন্দোৎসবে নারকেল কাড়াকাড়ি : সুব্রত দত্ত গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালা ও শ্রাবণীমেলা শুরু হল : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ১০২১ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

প্রতি বছরের ন্যায় এবারও শ্রাবণের গুরু পূর্ণিমা থেকে শুরু হয়ে গেল বাবা তারকনাথের মাথায় ভক্তদের জল ঢালা পর্ব। ভক্তরা যাতে নির্বিঘ্নে জল ঢালতে পারেন এজন্য প্রশাসনিকভাবে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে। একদিকে ভক্তদের জন্য আঁটোসাঁটো নিরাপত্তা। অপরদিকে বিশেষ ট্রেনের ব্যবস্থা। ইতিমধ্যে একঝাঁক মন্ত্রী প্রশাসনিক পর্যায়ে বৈঠক করেন।

উল্লেখ্য, শ্রাবণী মেলা উপলক্ষে হাওড়া-তারকেশ্বর রুটে বিশেষ ট্রেন, কবে, কখন চালানো হবে তার নিয়ে কর্তারাও বৈঠক করে ফেলেছেন? চারজোড়া হাওড়া-তারকেশ্বর লোকাল ও শেওড়াফুলি- তারকেশ্বরের মাঝে পাঁচ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে ভিড় উপচে পড়ে সংলগ্ন রেল স্টেশনগুলিতে। শেওড়াফুলি ও তারকেশ্বর স্টেশনে অগণিত ভক্তদের ভিড় চেনা দৃশ্য। এবারেও শ্রাবণী মেলা উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত চারজোড়া হাওড়া-তারকেশ্বর লোকাল ও শেওড়াফুলি থেকে তারকেশ্বরের মাঝে পাঁচজোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। কবে, কবে? কখন এই ট্রেনগুলি ছাড়বে?পূর্ব রেল জানিয়েছে, তারকেশ্বরে শ্রাবণী মেলার সময় অর্থাৎ জুলাই মাসের ১০ তারিখ থেকে শুরু হয়েছে। এছাড়াও ১৩,১৪, ২০, ২১, ২৭, ২৮ ও ২৯ তারিখ ও আগস্ট মাসের ৩, ৪, ৯, ১০,১১, ১৫, ১৬, ১৭, ১৮ তারিখে ট্রেনগুলি চালানো হবে। এই বিশেষ ট্রেনগুলি যাত্রাপথের সব স্টেশনে থামবে বলে জানিয়েছে রেল।

বাবা তারকনাথের জলাভিষেক অনুষ্ঠানের জন্য হাওড়া থেকে বিশেষ চারজোড়া ট্রেন চালানো হবে। হাওড়া-তারকেশ্বর ইএমইউ স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে ছাড়বে রাত সাড়ে ১২টা, রাত ২টো ৪০ মিনিট। ভোর ৪টা ১৫মিনিটে একটি ট্রেন ছেড়ে যাবে। আরও একটি ট্রেন হাওড়া স্টেশন ছাড়বে দুপুর ১টা ২০ মিনিটে। তারকেশ্বর থেকে বিশেষ ট্রেনগুলি কখন ছাড়বে সেই সময় সূচিও প্রকাশ করা হয়েছে। রাত ৯টা ১৭ মিনিটে ও রাত আড়াইটের সময় দুটি ট্রেন ছাড়বে। বাকি দুটি ছাড়বে সকাল ১০টা ৫৫ মিনিট ও ১১টা ৩৫ মিনিটে। এছাড়াও, শেওড়াফুলিতে ভক্তরা গঙ্গার জল নিতে নামেন। সেই স্টেশনেও প্রচুর ভিড় হয়। সেই কথা মাথায় রেখে শেওড়াফুলি থেকে তারকেশ্বর বিশেষ ট্রেন চালাবে রেল শেওড়াফুলি-তারকেশ্বর ইএমইউ স্পেশাল শেওড়াফুলি থেকে ০৬টা ৫৫মিনিট, ০৯টা ২০ মিনিট, ১১টা ০৫ মিনিট ও বিকেল ৪টা ১৫ মিনিটে এবং রাত ৭টা ৩৫মিনিটে ছেড়ে যাবে। বিপরীত দিকে তারকেশ্বর-শেওড়াফুলি ইএমইউ স্পেশাল তারকেশ্বর থেকে ০৫টা ৫৫মিনিট, ০৮টা ২০ মিনিট, ১০টা ০৫মিনিট ও দুপুর ২টো ৪৬মিনিটে এবং সন্ধ্যা ৬টা ৩৫মিনিটে ছাড়বে।

উল্লেখ্য, ইতিমধ্যেই বৈদ্যবাটি, শেওড়াফুলি, নিমাইতীর্থ-সহ ১৬টি ঘাটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কারণ এই ঘাটগুলি থেকেই সবথেকে বেশি সংখ্যক পুণ্যার্থীরা জল নিয়ে হাঁটা দেন তারকেশ্বরের উদ্দেশ্যে। জোরদার করা হয়েছে বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা। ১০ জুলাই থেকে শুরু হয়ে গেছে শ্রাবণী মেলা। শেষ মুহূর্তে তারকেশ্বরে বড় বৈঠকে বসেছিল প্রশাসন। বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুজিত বসু, পুলক রায়, ইন্দ্রনীল সেন, বেচরাম মান্না, স্নেহাশিস চক্রবর্তীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এই ৭ মন্ত্রীর টিমের কাঁধেই ছিল দিঘার জগন্নাথ মেলার দায়িত্ব। এবার তাঁদেরই শ্রাবণী মেলার দায়িত্ব সঁপেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাত মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার, জেলা সভাধিপতি, মহকুমা শাসক সহ একাধিক ব্লকের ব্লক আধিকারিক, এবং একাধিক ব্লকের বিধায়করা। এছাড়াও উপস্থিত ছিলেন, পূর্ত দফতর, বিদ্যুৎ, দমকল, স্বাস্থ্য এবং বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev