| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

এক হাতে ত্রাণ এক হাতে থার্মাল গান

Reporter Default
রিপোর্টার / ১৬২ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের প্রতিটি অঞ্চল থেকে গ্রামে গ্রামে ঘুরে প্রতিদিনই নিয়ম করে সুরক্ষারেখা মেনে অসহায়, দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছিলেন বিধায়ক সমীর পাঁজা। এদিনই একদম শেষ দিনে হরালী উদয়নারায়ণপুর অঞ্চলের প্রায় ১৫০০ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করার আগে বিধায়ক বয়স্ক থেকে নবপ্রজন্ম, প্রত্যেককে থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করেন, তারপর খাদ্যসামগ্রী তুলে দেন।

খাদ্যসামগ্রী বিতরণের প্রথমেই বিধায়ক সকলের উদ্দেশ্যে বলেন যাঁরা আজ আসেননি খাদ্যসামগ্রী আনতে, তাঁদের প্রত্যেকের কাছে আবেদন একসাথে এতো মানুষকে আমরা জমায়েত করবো না বলেই সকলকে আনা হয়নি। নিরাশ হবেন না, যাঁরা প্রকৃত খাদ্য সংকটের মধ্যে আছেন, সকলে বাড়িতে থাকুন আমরা খাদ্যসামগ্রী পৌঁছে দেবো প্রত্যেকটি পরিবারে। এদিন খাদ্য সামগ্রী বিতরণ শেষে বিধায়ক সমীরবাবু বলেন, মুখ্যমন্ত্রী এই কঠিন পরিস্থিতিতে যেভাবে বাংলার প্রতিটি মানুষকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন… তাঁর পাশে থাকুন। সরকারি নির্দেশ মেনে অবশ্যই আগামী কয়েকটি দিন নিজেকে গৃহবন্দি রাখুন।

প্রয়োজনে প্রশাসনের সাহায্য নিন, সমস্যা হলে আমাকে ফোনে বলুন। অসহায়ের সহায় আমাদের দিদি, আগামী মে মাস থেকে রেশনে বিনামূল্যে প্রতিটি মানুষকে মাথাপিছু ৫ কিলো করে চাল দেওয়া হবে ঘোষণা করেছেন। আমরাও উদয়নারায়ণপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে তৃতীয় পর্যায়ে খাদ্য সংকটের মধ্যে থাকা প্রতিটি পরিবারের পাশে থাকবো সাধ্যমত।

মনে রাখবেন, হাওড়া জেলা রেড জোন হিসেবে চিহ্নিত… আমাদের শপথ নিতে হবে লকডাউন পরিস্থিতিতে অযথা বাইরে আড্ডা দেবো না, একজায়গায় জমায়েত করবো না, সরকারি নির্দেশ মেনে নিজেদের কে সতর্ক রাখবো, সাবধানে থাকবো এবং মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবিলায় বাংলার প্রতিটি নাগরিকের জন্য নিজের জীবনের পরোয়া না করে দিনরাত্রি যে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, বাংলাকে করোনামুক্ত করতে… তার পাশে থাকবো আমরা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev