| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (শেষ পর্ব) : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ৫৪৪ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

ফ্রেডরিখ এঙ্গেলস (১৮২০-১৮৯৫) // কার্ল মার্কসের পরমাত্মীয়

রক্তের সঙ্গে যার সম্পর্ক আছে, তাকেই আমরা সাধারণত আত্মীয় বলি। ফ্রেডারিখ এঙ্গেলসের সঙ্গে মার্কসদের কোন রক্তের সম্পর্ক নেই। না থাকুক, তবু এঙ্গেলস কার্ল মার্কসের পরমাত্মীয়। তিনি মার্কসের সবচেয়ে বড় বন্ধু। বন্ধু কে? রাজদ্বারে, শ্মশানে যে সঙ্গী হয়, সেই বন্ধু। সবচেয়ে বড় বন্ধু তিনি, যিনি দুঃখের ভাগ নিতে পারেন, সাহায্যের হাত প্রসারিত করে দিতে পারেন। ফ্রেডারিখ এঙ্গেলস শুধু কার্ল মার্কসের মতাদর্শের সমর্থক ছিলেন না, তিনি অর্থনৈতিকভাবেও নানা সময়ে সাহায্য করেছেন তাঁকে। আবার শুধু কার্ল মার্কস নয়, তাঁর সন্তান-সন্ততিকেও নানাভাবে সাহায্য করেছেন।

প্রাশিয়ার রাইন প্রদেশের বার্মেন শহরে জন্মগ্রহণ করেন এঙ্গেলস। তাঁর বাবা ছিলেন এক কারখানার মালিক। বার্মেনের বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন এঙ্গেলস। ১৮৩৪ সালে ভর্তি হন জিমনাসিয়ামে। উচ্চশিক্ষা সমাপ্ত না করেই বাবার নির্দেশে এক সওদাগরি অফিসে কর্মচারী হিসেবে যোগ দেন। তবে বাণিজ্যিক কাজকর্মের মধ্যেও তিনি বৈজ্ঞানিক ও রাজনৈতিক শিক্ষা অব্যাহত রেখেছিলেন।

১৮৪২ সালে তাঁর সঙ্গে ‘রাইনিশে সাইতুং’ পত্রিকার যোগাযোগ হয়। এই সময়ে তিনি ম্যাঞ্চেস্টারে শ্রমিকদের শোচনীয় অবস্থা লক্ষ্য করেন। এই অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তীকালে তিনি লেখেন ‘ইংল্যাণ্ডে শ্রমিকশ্রেণির অবস্থা’ বইটি। ১৮৪৪ সালে প্যারিসে তাঁর সঙ্গে দেখা হয় কার্ল মার্কসের। অবশ্য তার আগে চিঠিপত্রের মাধ্যমে দুজনের মধ্যে পরোক্ষ যোগাযোগ হয়েছিল। তাঁরা দুজনেই ফরাসি সমাজতন্ত্রের দ্বারা প্রভাবিত হন। দুই বন্ধু একত্রে লেখেন ‘পবিত্র পরিবার অথবা সমালোচনামূলক সমালোচনার সমালোচনা’। মার্কস ও রুগের ‘জার্মান-ফরাসি পত্রিকায়’ প্রকাশিত হয়েছিল ‘অর্থশাস্ত্র বিষয়ে সমালোচনামূলক নিবন্ধ’। এতে সমাজতন্ত্রের দৃষ্টিকোণ থেকে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার মূল ঘটনাগুলিকে দেখা হয় ব্যক্তি মালিকানার অনিবার্য পরিণাম হিসেবে।

ফ্রেডরিখ এঙ্গেলস

১৮৪৫ থেকে ১৮৪৭ পর্যন্ত এঙ্গেলস ব্রাসেলস ও প্যারিসে ছিলেন। গুপ্ত জার্মান সমিতি ‘কমিউনিস্ট লিগে’র সঙ্গে কার্ল মার্কস ও এঙ্গেলসের যোগাযোগ হয়। সমিতির সদস্যদের জন্য সমাজতন্ত্রের মূলনীতি রচনার ভার দেওয়া হয় তাঁদের। এভাবেই জন্ম হয় ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ বা ‘কমিউনিস্ট পার্টির ইশতেহারে’র। প্রকাশিত হয় ১৮৪৮ সালে।

১৮৪৮ সালের যে বিপ্লব প্রথমে শুরু হয়েছিল ফ্রান্সে, তা পশ্চিম ইউরোপের অন্যান্য দেশেও বিস্তৃত হয়। মার্কস-এঙ্গেলস দেশে ফেরেন। প্রাশিয়ার রাইন অঞ্চলে কলোন থেকে প্রকাশিত ‘নয়া রাইনিশে সাইতুং’ পত্রিকার পরিচালনা ভার গ্রহণ করেন তাঁরা। সমস্ত বিপ্লবী–গণতান্ত্রিক প্রচেষ্টার প্রাণকেন্দ্র হয়ে ওঠেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করে প্রতিক্রিয়াশীল শক্তি, ‘নয়া রাইনিশে সাইতুং’ নিষিদ্ধ হয়, মার্কসকে দেশান্তরী হতে হয়, এঙ্গেলস সশস্ত্র গণবিদ্রোহে অংশগ্রহণ করেন এবং বিদ্রোহীদের পরাজয়ের পরে তিনি সুইজারল্যাণ্ড হয়ে লণ্ডনে চলে যান।

এঙ্গেলস লণ্ডনে এসে ম্যাঞ্চেস্টারের সেই সওদাগরি অফিসে কেরানির কাজ গ্রহণ করেন। মার্কসের সঙ্গে চিঠিপত্রে তাঁর যোগাযোগ থাকে। ১৮৭০ সালে এঙ্গেলস চলে আসেন লণ্ডনে। মার্কসের কাজে তিনি যেমন সাহায্য করেন, তেমনি নিজেও একের পর এক রচনা করে যান ‘ডুরিং-এর বিরুদ্ধে তর্কমূলক রচনা’, ‘পরিবার ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উদ্ভব’, ‘লিউদভিগ ফয়েরবাখ’, ‘বাসস্থান সমস্যা’ প্রভৃতি। মার্কসের মৃত্যুর পরে ‘পুঁজি’র ২য় ও ৩য় খণ্ড গুছিয়ে তোলা ও প্রকাশের কাজে আত্মনিয়োগ করেন।

জীবনের শেষ দিন পর্যন্ত সর্বহারার আন্তর্জাতিক ঐক্যের ব্যাপারে তিনি সজাগ ও সক্রিয় ছিলেন। জার্মানির সোশ্যাল ডেমোক্রাটদের সুবিধাবাদী নীতির সমালোচনা করেছেন, ফরাসি শ্রমিক পার্টিকে সুসংহত করার চেষ্টা করেছেন, ইতালিতে মার্কসবাদের সাফল্যকে স্বাগত জানিয়েছেন। ১৮৯৫ সালে তাঁর মৃত্যু হয়।

সমাপ্ত

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev