| | |
এই মুহূর্তে ::
বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

লোকশিল্পীদের পাশে রাজীব ঘোষাল

Reporter Default
রিপোর্টার / ২৪১ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

এখন হাতের মুঠোয় গোটা বিশ্ব। বিনোদনের এখন হাজারো মাধ্যম। বিশ্বায়নের যুগে গ্রাম-শহর যেন  মিলেমিশে একাকার। কিন্ত একটা সময় ছিল যখন গ্রাম বাংলায় বিনোদনের মাধ্যম ছিল যাত্রাপালা, লোকগান, পালাগান, বাউল সংগীত প্রভৃতি। নৌকা বিলাস, কালিয়া দমন, সুবল মিলন এই সব পালাগান এক সময় ঝড় তুলেছিল রাঢ় বাংলায়।  এখন তো কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে লোক সংস্কৃতির এই অমূল্য উপাদানগুলো। লোক শিল্পীরা আজ খুবই কষ্টের সাথে দিন কাটাচ্ছেন।

তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাঁদের জন্য লোকপ্রসার প্রকল্পে ভাতা চালু করেছেন। পরিচয়পত্র প্রদান করেছেন। তাঁদের হারিয়ে যেতে বসা শিল্পমাধ্যমকে ফিরিয়ে আনতে অনেক উদ্যোগ নিচ্ছেন। এতে শিল্পীরাও খুশি। বর্তমান কঠিন পরিস্থিতিতে এই সব লোকশিল্পীদের পাশে দাঁড়াচ্ছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস কমিটি।

বাঁকুড়া জেলা লোকপ্রসার শিল্পী সংগঠনের সভাপতি তথা লোক শিল্পী পিন্টু শূর জানালেন, যুব সংগঠন খাদ্য সামগ্রী দিচ্ছে জানতে পেরে আমরা রাজীব বাবুর অফিসে যোগাযোগ করি। তিনি সঙ্গে সঙ্গেই আমাদের আশ্বাস দেন ঠিক সময়ে খাবার পৌঁছে যাবে আপনাদের কাছে। আমাদের আয়না গ্রামের ৫০ জন শিল্পী পরিবার চাল, ডাল, আলু পেয়েছে।

রাজীব ঘোষাল বলেন, জননেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে আমাদের যুব ব্রিগেড সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। যুব টিএসসির সৈনিকরা খাবার পৌঁছে দেওয়ার কাজ করছেন প্রতিদিন। আবার বলছি কেউ যদি অভুক্ত থাকেন তাহলে 7797200200 এই ফোন নম্বরে যোগাযোগ করুন। কোনোরকম কুন্ঠাবোধ করবেন না। আমরা আছি আপনাদের পাশে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev