| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

আমেরিকায় রবীন্দ্র উৎসব : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ৩৪৬ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ১৮ মার্চ, ২০২৩

বছর দুই আগে একটা সংবাদে খুব আনন্দ হয়েছিল। আমেরিকায় রবীন্দ্রনাথ যে বাড়িতে ছিলেন, সে বাড়ি কিনে নিয়েছিলেন দুই বাঙালি, কাজল মুখোপাধ্যায় ও মৌসুমী দত্ত রায়। বাড়ির ঠিকানা ৫০৮ হাই স্ট্রিট, আর্বানা, ইলিনয়, ইউএসএ। এটা এক ঐতিহাসিক বাড়ি। এখানে বসে রবীন্দ্রনাথ করেছিলেন ‘গীতাঞ্জলি’র ইংরেজি অনুবাদ, ইয়েটস-সহ একাধিক খ্যাতনামাদের লিখেছেন চিঠি, পড়াতে গিয়েছেন হার্ভাডে, এখান থেকে গিয়েছেন আইওয়া-শিকাগোতে। ইংল্যাণ্ডের পুরানো বাড়ির ধাঁচে তৈরি এই দোতলা সাদা রঙের বাড়িতে রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ থেকেছেন, থেকেছেন প্রতিমাদেবীও। এ বাড়িতে রবীন্দ্রনাথ প্রথমে আসেন ১৯০৬ সালে। তারপরে আবার আসেন ১৯১২ সালে।  কাজল-মৌসুমী এ বাড়ির খোঁজ পেয়ে ছুটে যান বাড়ির মালিকের কাছে, নাম তাঁর স্ট্যান শার্লো। বহু কষ্টে তাঁরা বাড়িটি বিক্রি করার জন্য রাজি করেন শার্লোকে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ‘সিলেক্টেড লেটার্স অব রবীন্দ্রনাথ টেগোর’ বই থেকে কাজল-মৌসুমী জানতে পারেন বাড়িটির কথা।

এ বছর আর একটা আনন্দের খবর পাওয়া গেল ঢাকার এক সাংবাদিক সম্মেলন থেকে। আমেরিকায় দুই দিন ব্যাপী রবীন্দ্র উৎসবের আয়োজন করেছেন ইউএসএ-র রবীন্দ্র সম্মিলনী পরিষদ। এই রবীন্দ্র উৎসবে কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্রের অন্তত ২৫টি অঙ্গরাজ্য থেকে কবি, লেখক, শিল্পীরা অংশগ্রহণ করবেন। উৎসবের প্রধান অতিথি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর নিউইয়র্কের প্রখ্যাত গ্যালারিস্ট, শিল্প-ইতিহাসবিদ সুন্দরম ঠাকুরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া উপস্থিত থাকবেন পূরবী বসু, চন্দ্রিল ভট্টাচার্য, নাজমুন নেসা পিয়ারী, শাহরিয়ার কবীর, হাসান আহমেদ চৌধুরী কিরণ, আলোলিকা মুখোপাধ্যায়, ড. নূরুন নবী  প্রমুখেরা।

উৎসবে রবীন্দ্রনাথকে শৈল্পিকভাবে তুলে ধরার জন‍্য আমেরিকাবাসী বাংলাদেশী শিল্পীরা চারুশিল্পের আয়োজন করেছেন। যে তিনটি সেমিনারের আয়োজন করা হয়েছে সেগুলি হল : নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ-তর্কে-বিতর্কে, বিদেশিদের চোখে রবীন্দ্রনাথ।

লেখক সিনিয়র ফেলোশিপপ্রাপ্ত গবেষক

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev