| | |
এই মুহূর্তে ::
গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার প্রিয় গল্পগুলো : নুসরাত সুলতানা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কবিদের লেখনীতে শরৎ ঋতু : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিঝুম রাতের পাড়ি : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জলবায়ূ দুর্যোগ কোনো সীমান্ত মানে না : নিকোলাস বিশ্বাস জিয়াউর রহমানের বিএনপি গঠন ও ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ : অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার রবীন্দ্রনাথ ও বঙ্গপুঙ্গবের রাখী : অসিত দাস কবরের মানুষ : সোহেল আর রানা (তরু) আজ রাখী বন্ধন…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিম্নচাপের বৃষ্টিতে নষ্ট সবজি, আকাশ ছোঁয়া দামে নাজেহাল মানুষ : মোহন গঙ্গোপাধ্যায় রামযাত্রার মাঠ ফাঁকা : অয়ন মুখোপাধ্যায় যাদবপুরের যাদবদের গোপালনের ইতিহাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাম নামে কাম নাই, আমিই তো রাম : দিলীপ মজুমদার তৃষিত মাঠের খসড়া : বিশ্বজিৎ মণ্ডল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মাঠের মাছ ও একটি ঢ়োড়া সাপের গল্প : সুব্রত দত্ত রোহিঙ্গা সংকটের নয় বছর — সমস্যা সমাধানে চ্যালেঞ্জ ও বাস্তবতা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

আরামবাগের প্রতিটি ব্লকে প্রায় ১২টি করে মহিলা পরিচালিত বুথ : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ২২৮ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ২৫ জুন, ২০২৩

রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আসন্ন। সুষ্ঠু নির্বাচনের জন্য শনিবার থেকে শুরু হয়েছে সেনাবাহিনীর টহলদারি। রাজনৈতিক দলগুলোর প্রচার পর্বও তুঙ্গে। নির্বাচনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে না হয়, এজন্য নির্বাচন কমিশন আগে থেকেই গ্ৰামের বুথে বুথে সেনার টহলদারি শুরু করেছে। বিশেষ করে স্পর্শকাতর বুথগুলির উপর জোর দিতে চাইছে কমিশন। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কমিশন প্রতিটি বুথের জন্য নজরদারি শুরু করেছেন।

প্রসঙ্গত, আরামবাগের প্রতিটি ব্লকে প্রায় ১২টি করে মহিলা পরিচালিত বুথ হবে বলে জানা গেছে নির্বাচন কমিশন সূত্র থেকে। এই বুথগুলির নাম দেওয়া হয়েছে পিঙ্ক বুথ। প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে অন্যান্য অফিসারদের ক্ষেত্রে কেবলমাত্র মহিলারাই এখানে দায়িত্বে থাকবেন। তাঁরা গোলাপী রঙের শাড়ি পরবেন, এবং গোলাপী রঙের বেলুন দিয়ে বুথগুলি সাজানো হবে। নির্বাচনে মহিলাদের একশো শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ২০১৮ সাল থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন। এটিও তার অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, আরামবাগের ছ’টি ব্লকের ইতিমধ্যে মহিলা ভোটকর্মীদের নিয়ে প্রথম দফার মিটিং হয়ে গেছে বলে জানা গেছে। পিঙ্ক বুথগুলির বিশেষ নিরাপত্তার বিষয়ে প্রস্তুতি শুরু হয়েছে। আরামবাগের মহকুমাশাসক সুভাষিনী ই জানিয়েছেন, ‘ব্লকের কোথায় কোথায় পিঙ্ক বুথ হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছে প্রয়োজন অনুযায়ী প্রতিটি ব্লকে ১২টি পিঙ্ক বুথ করা যেতে পারে।’ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

শনিবার থেকে আরামবাগের তিরোল অঞ্চলের ম‌ইগ্ৰাম, কাচগড়িয়া ও বাতানল এলাকায় রীতিমতো রুট মার্চ করল সেনা। সাধারণ মানুষের সঙ্গে কথাও বলল। প্রসঙ্গত, আরামবাগে এক কোম্পানি সেনা এসে পৌঁছেছে। ধাপে ধাপে আরও সেনা আসবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

প্রার্থীদের মনোনয়ন ও সিম্বল বিতরণের ঝড় কাটিয়ে আরামবাগ মহকুমায় দলের নেতা কর্মীরা তাদের আন্দোলনে গতি এনেছে। প্রার্থীরা প্রচারের জন্য সম্মিলিত ভাবে ঝাঁপিয়ে পড়েছেন। অপর দিকে প্রতিপক্ষরাও এখনও সঠিক ভাবে মাঠে না নামলেও তাদের অবস্থান স্পষ্ট করতে পেরেছে। অর্থাৎ লড়াই হবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev