| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

শহরের আগে জেলায় সেঞ্চুরি পেট্রোলের, ডিজেল ছুঁই ছুঁই, দাম বৃদ্ধিতে তৃণমূলের প্রতিবাদ কলমে অভিষেক সামন্ত

Reporter
অভিষেক সামন্ত / ৮৫৮ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ৪ জুলাই, ২০২১

এই লকডাউন পরিস্থিতিতেও পেট্রোলের দাম কলকাতায় সেঞ্চুরির দোরগোড়ায়। তবে রাজ্যের একাধিক জেলায় পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। সেই সঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সব মিলিয়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। কিন্তু কোনও ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের। প্রতিবাদে শনিবার থেকেই রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। শনিবার হুগলির বৈদ্যবাটিতে মিছিল করে জ্বালানীর দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করেন তৃণমূল কর্মীরা। রাস্তায় উনুন জ্বেলে ভাত রান্না করেন দলের মহিলা সংগঠনের কর্মীরা।

এই পরিস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে লিখেছেন, বিজেপি সরকারের শাসনে পেট্রোলের মূল্য ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে গিয়েছে। পাশাপাশি তারা মানুষের ওপরে বোঝা বাড়াতেও কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিন জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে টুইট করেছেন পার্থ চট্টোপাধ্যায়ও। তিনি কটাক্ষ করে লিখেছেন, একদিকে নরেন্দ্র মোদী নাটক করছেন, অন্যদিকে দেশের মানুষ সংকটে।

পেট্রোলের মূল্য সেঞ্চুরি, ডিজেলের মূল্যবৃদ্ধি ও রান্নার গ্যাসের দাম প্রায় হাজার টাকা। এর প্রতিবাদে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে একটি পেট্রোল পাম্পে এক অভিনব পন্থায় বিক্ষোভ সভা করেন মালদা শহর যুব তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষের কথা ভেবে মালদা জেলা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবারের সকাল ১০.৩০ নাগাদ পেট্রলপাম্পের সামনে পথে নেমে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাসের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয় যুব তৃনমূলের কর্মীরা। শনিবার সন্ধ্যায় চাঁচলের পাহাড়পুর পেট্রোল পাম্পে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা কেক কেটে সেই কাটা কেক মাখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিকৃতিতে।

একদিকে যখন করোনা ও লকডাউন তখন তার মধ্যেই মানুষের মূল দাবি উপেক্ষা করতে কেন্দ্র দোষারোপের পালা চালিয়ে যাচ্ছে। মোদীবাবু পেট্রোল বেকাবু টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০২০-তে তাঁরই করা একটি টুইটকে ট্যাগ করেছেন। সেখানে হ্যাশট্যাগ দিয়েছেন মোদীবাবু পেট্রোল বেকাবু। উল্লেখ্য, তৃণমূলের তরফ থেকে এই হ্যাশট্যাগেই বিজেপির প্রতি আক্রমণ শানানো হচ্ছে। অভিষেকের পুরনো সেই টুইটে বলা হয়েছিল, করোনা পরিস্থিতিতে দেশের মানুষ প্রবল আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আর নরেন্দ্র মোদী জ্বালানির ওপরে কর বসিয়ে সুবিধা নিচ্ছেন। আবার দাম বাড়লেও তখন তিনি তা চাপিয়ে দিচ্ছেন সাধারণ মানুষের ওপরে।

পার্থ চট্টোপাধ্যায় প্রশ্ন রেখেছেন, এখন আকাশছোঁয়া পেট্রোলের দাম নিয়ে কেন তিনি লুকিয়ে পড়লেন। হয়ত তিনি বড় মিথ্যা ভাষণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, মোদীর দাড়ি যত বাড়ছে ততই বাড়ছে দুর্নীতিও! এর মধ্যে এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, পেট্রোল-ডিজেলের দাম তো আজ থেকে বাড়ছে না, আগেও বাড়ত, এখনও বাড়ছে। তিনি দাবি করেছেন, যেমন বাড়ছে, আবার কমেও যাবে। কোনও কিছুই স্থিতিশীল নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev