| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

এখন দলীয় ঐক্য টিঁকিয়ে রাখাই কংগ্রেসের পক্ষে জরুরি : তপন মল্লিক চৌধুরী

Reporter
তপন মল্লিক চৌধুরী / ৩৪৭ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

২০২৪ সালের লোকসভা ভোটের আগে জাতীয় স্তরে বিরোধী জোট যে খুবই দরকার সে কথা কোনও দলই অস্বীকার করে না। কিন্তু সেই জোটের নেতৃত্ব দেবে কোন দল, তা নিয়ে নানা চর্চা চলছে বেশ কিছুদিন ধরেই। যদিও ২০২৩ সালেই রয়েছে নটি বিধানসভা ভোট যা ২৪-এর লোকসভা ভোট এবং দেশের আগামি দিনগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, নীতীশ কুমার, তেজস্বী যাদব, এম কে স্ট্যালিনের মতো আঞ্চলিক দলগুলির নেতারা মুখে বলছেন, কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট গড়ে তোলার এখনই সময়, অতএব আর দেরি না করে কংগ্রেস নেতৃত্ব দিতে এগিয়ে আসুক। অন্যদিকে তৃণমূল, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, টিআরএস বা অধুনা বিআরএস আবার কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোটে শামিল হতে নারাজ। প্রসঙ্গত, তৃণমূল নেত্রী জাতীয় স্তরে বিরোধী জোট বা বিকল্প তৃতীয় শক্তি নিয়ে অনেক আগেই বলেছিলেন, আঞ্চলিক দলগুলি যে যেখানে শক্তিশালী, তাদের সেখানে নেতৃত্ব দিতে দেওয়া হোক। আবার কংগ্রেস যেখানে শক্তিশালী, সেখানে কংগ্রেস বিরোধী শক্তির নেতৃত্ব দিক।

সম্প্রতি রায়পুরে দলের প্লেনারি অধিবেশন শেষে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেস জাতীয় স্তরে তৃতীয় শক্তির সম্ভাবনাকে সম্পূর্ণ খারিজ করে ধর্মনিরপেক্ষ  এবং সমাজতান্ত্রিক শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করার পক্ষে রায় দিল কংগ্রেস। সেখানে গৃহীত প্রস্তাবে স্পষ্ট বলা হয়েছে, ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শক্তিগুলিকে এক করাই কংগ্রেসের লক্ষ্য। সেখানে এ কথাও বলা হয়েছে, যারা কংগ্রেসের মতাদর্শের সঙ্গে সহমত পোষণ করে, সেই ধর্মনিরপেক্ষ আঞ্চলিক দলগুলিকে তারা সঙ্গে নেবে। তাদের বক্তব্য বিজেপিকে একা হারানো কোনও একটি দলের পক্ষে সম্ভব নয়। তাই এই মুহূর্তে বিজেপি তথা এনডিএকে রুখতে সম্মিলিত বিরোধী ঐক্য গড়ে তোলা প্রয়োজন। কিন্তু কংগ্রেস মনে করছে, কোনও তৃতীয় শক্তির উত্থান বিজেপি কিংবা এনডিএকে সুবিধা করে দেবে। অধিবেশনে বিজেপিকে কীভাবে রোখা যায়, মোদিকে কীভাবে হারানো সম্ভব তা নিয়ে আলোচনা চললেও দলের ৮৫ তম অধিবেশনে হাজির প্রায় ১৫ হাজার দলীয় কর্মীদের কিন্তু ক্ষমতায় ফিরে আসার স্পষ্ট কোনও দিশা তুলে ধরতে ব্যর্থ হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে কিংবা প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। দলের প্লেনারি অধিবেশনে ইউপিএ সরকারের স্মৃতি চর্চা হলেও, ভারত জোড়ো যাত্রার কথা বারবার উঠলেও এমনকি বিজেপি বিরোধী জোট জরুরি বলে সওয়াল করলেও তার নেতৃত্বের জায়গাটি কংগ্রেস স্পষ্ট করতে পারলো না। বরং নেতৃত্বের জায়গাটি কংগ্রেস এড়িয়ে গেল।

কংগ্রেস আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়েই বিজেপি বিরোধী জোট চায় অথচ নেতৃত্বের প্রশ্নে তারা সম্পূর্ণ নীরব। এমনকি সেই জোটে তৃণমূলের প্রশ্নেও ধোঁয়াশা থেকে গিয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, কে সি আর বা অখিলেশ যাদব প্রমুখ নাম সরাসরি না করেও তৃতীয় ফ্রন্টের সমালোচনা করে জানায়, তৃতীয় ফ্রন্টের উদ্যোগ আদতে বিজেপি-এনডিএ’কেই সুবিধে করে দেওয়া। রায়পুর অধিবেশন রাহুলের ভারত জোড়ো যাত্রার ছবিতে ভর্তি থাকলেও, সোনিয়া গান্ধী রাহুলের ভুরিভুরি প্রশংসা করলেও রাহুলই ২০২৪ সালের লোকসভা ভোটে প্রধানমন্ত্রী পদপ্রার্থী, এমন কথাও শোনা যায়নি। তার চেয়ে কংগ্রেস হাইকমান্ড মনে করছে আগামী বছর লোকসভা নির্বাচনে বিরোধী ঐক্যের চেয়ে ২০২৩-এ যে আধ ডজন রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে সেই সব ভোটে দলের মধ্যে ঐক্য অনেক বেশি জরুরি। কংগ্রেসের শীর্ষনেতাদের বক্তব্য অনুযায়ী কর্নাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, তেলঙ্গানায় আসন্ন বিধানসভা ভোটে যদি দলের নেতারা যদি নিজেদের মধ্যে বিবাদ ভুলে এককাট্টা হয়ে লড়াই দিতে পারেন তবেই পাঁচ রাজ্যের মধ্যে কর্নাটক-সহ অন্তত তিনটি রাজ্যে কংগ্রেসেরও ক্ষমতায় আসা সম্ভব। আর তেমনটা হলে ২০২৪-এর লোকসভা নির্বাচন কংগ্রেসের পক্ষে অনেকটাই ঘুরে যাবে।  তখন বিরোধী দলগুলি এমনিতেই কংগ্রেসের পাশে এসে দাঁড়াবে।

রায়পুরে দলের প্লেনারি অধিবেশন শেষে কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক কে সি বেণুগোপাল মুখে যতই বলুন, “আমরা যথেষ্ট প্রাণশক্তি নিয়ে ফিরছি। কংগ্রেসের কর্মীরা উজ্জীবিত।” বাস্তব ছবিটা কিন্তু অন্যরকম। রাজস্থানে অশোক গহলৌত বনাম সচিন পাইলটের বিবাদ থামার কোনো লক্ষ্মণ এখনও দেখা যায়নি। মধ্যপ্রদেশে কমল নাথ ফের মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করা মাত্র বাকিরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তেলেঙ্গানাতেও কংগ্রেস দল দুটি গোষ্ঠীতে বিভক্ত। ছত্তীসগঢ়ে ভূপেশ বাঘেলের মুখ্যমন্ত্রীর আসন টলোমলো না হলেও বিধানসভা ভোটে আসন কমলেই অন্য নেতারা অশান্তি শুরু করবে। পাশাপাশি কর্নাটকে সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমার ভোটে জিততে একে অন্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় কংগ্রেসের কাছে বিরোধী ঐক্যের চেয়ে দলীয় ঐক্য টিকিয়ে রাখা জরুরি।

আপনার মতামত লিখুন :

One response to “এখন দলীয় ঐক্য টিঁকিয়ে রাখাই কংগ্রেসের পক্ষে জরুরি : তপন মল্লিক চৌধুরী”

  1. Jyotiprakash Khan says:

    Congress এর সাংগঠনিক জোর বাড়লে, TMC, AAP প্রভৃতি আঞ্চলিক দলের প্রভাব কমবে তাই, TMC, AAP রা, তাদের অস্তিত্ব রক্ষার তাগিদেই কংগ্রেসের ভোট কেটে BJP-কেই লুকিয়ে সমর্থন চালিয়ে যাবে।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev