| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন কথাসাহিত্যিক নাসরীন জেবিন

Reporter
পেজ ফোর নিউজ, নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ / ৭৭০ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

বাংলা কথাসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘‘দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণ পদক-২০২৪’’ পাচ্ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসরীন জেবিন। গত ১৭ জানুয়ারি (২০২৪) ভারতের পশ্চিমবঙ্গের আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক ও আচার্য দীনেশচন্দ্র সেনের প্রপৌত্রী অধ্যাপক দেবকন্যা সেন এক ইমেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৩ সালে বঙ্গবন্ধু গবেষক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসকে এই স্বর্ণপদক প্রদান করা হয়। এর আগে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, পশ্চিমবঙ্গের লেখক মহাশ্বেতা দেবী, বাংলাদেশের কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সংগীতজ্ঞ ফিরোজা বেগম ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী, অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়াকে এই স্বর্ণ পদকে ভূষিত করা হয়েছে। উল্লেখ্য, আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি, ভারত ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এবং ড. নাসরীন জেবিন এই সংগঠনের পক্ষ থেকে এবছর ‘‘দীনেশ-রবীন্দ্র পত্র সম্মাননা ২০২৪’’ নামে আরো একটি পদক পাবেন বলে জানা গেছে। ‘মৈমনসিংহ-গীতিকা’ প্রকাশের শতবর্ষ উপলক্ষ্যে এই পদক নাসরীন জেবিনের মতো মেধাবী গবেষককে প্রদান করা হচ্ছে।ভারতের বিচারপতি সুধেন্দু মল্লিক, বিচারপতি চিত্ততোষ মুখার্জি, সুপ্রিয় ঠাকুর, বাংলাদেশের সাবেক মন্ত্রী মোস্তাফা জব্বার, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, সমাজকর্মী অরোমা দত্ত এবং অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসকে এই পদক প্রদান করা হয়েছে।

জানা গেছে, কথাসাহিত্যিক ড. নাসরীন জেবিনের লেখার নিজস্ব ভঙ্গিমা পাঠককুলকে অনুপ্রাণিত করেছে। তার সাহিত্যের নানামুখী বিস্তার মানুষের চিত্তাকাশে অসীমতার দ্যোতনা এনে দেয়। এদেশের সংস্কৃতি আর ঐতিহ্যকে ঘিরেই তার লেখার জগৎ গড়ে উঠেছে।তার সৃষ্টির সম্ভারে যুক্ত হয়েছে উপন্যাস, প্রবন্ধ, কবিতা; যা বিখ্যাত কয়েকটি গবেষণা জার্নাল এবং পত্র-পত্রিকায় প্রকাশিত ও পাঠক নন্দিত। সমসাময়িক সমাজের দ্বন্দ্ব, সংঘাত, সংকটের সমগ্রতা ও দ্রোহ উন্মোচিত হয়েছে তার উপন্যাসে।তবে কথাসাহিত্যেই তিনি সমৃদ্ধ থাকেননি; নানা ব্যঞ্জনায় গদ্যের অবয়বে গবেষণাতেও নিজেকে প্রকাশ করেছেন। তার প্রকাশিত গবেষণা গ্রন্থ হলো — ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে নিম্নবর্গ’, ‘বাংলা ছোটগল্প’, ‘রবীন্দ্র বিচিত্রা’, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন ও উপন্যাস’, ‘বাংলাদেশের উপন্যাস’, ‘সেলিনা হোসেনের উপন্যাস ঐতিহ্য ও শিল্পরূপ’, ‘প্রাচীন ঐতিহ্যে নারী’।এছাড়াও রয়েছে কবিতা, গল্প ও প্রবন্ধের সংকলন। যেমন, ‘নারী তুমি জয়িতা’, ‘ফিরে এসো সুতপা’, ‘নারীর পৃথিবী নারীর স্বপ্ন’, ‘দিঘিজল ছুঁয়ে যায় সর্বনাশা চিল’, ‘নারী তুমি অর্ধেক আকাশ’, ‘রূপন্তীর শেষ রাত’, ‘প্রতিবাদী নারী ও সমাজ’, ‘এক উঠোন আকাশ’, ‘অব্যক্ত’, ‘ঘাস ফড়িং’, ‘আমি তুমি ও সে’, ‘সাধের পালকে পূর্ণিমার চাঁদ’, ‘প্রজাপতি সুখ’, ‘মোহিনীর জন্য’, ‘টান’ প্রভৃতি।বের হয়েছে ‘উপন্যাস সমগ্র-১’।

সাহিত্যে অবদানের জন্য ইতোমধ্যে তিনি নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। ‘বিশাল বাংলা প্রকাশনি সাহিত্য পুরস্কার-২০১৬’, ‘সমরেশ বসু সাহিত্য পুরস্কার-২০২০’, ‘রাহাত খান স্মৃতি পদক’, ‘বিশ্ব সাংস্কৃতিক কেন্দ্র সাহিত্য পুরস্কার’, ‘দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ সাহিত্য পুরস্কার’ উল্লেখযোগ্য। আগামী ২৩ ফেব্রুয়ারি বাংলা একাডেমি চত্বরে বাংলা সাহিত্যের বিশিষ্টজনদের উপস্থিতিতে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণ পদক’ এবং ‘দীনেশ-রবীন্দ্র পত্র সম্মাননা’-এই উভয় পুরস্কার ড. নাসরীন জেবিনকে প্রদান করা হবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev