| | |
এই মুহূর্তে ::
গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার প্রিয় গল্পগুলো : নুসরাত সুলতানা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কবিদের লেখনীতে শরৎ ঋতু : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিঝুম রাতের পাড়ি : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জলবায়ূ দুর্যোগ কোনো সীমান্ত মানে না : নিকোলাস বিশ্বাস জিয়াউর রহমানের বিএনপি গঠন ও ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ : অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার রবীন্দ্রনাথ ও বঙ্গপুঙ্গবের রাখী : অসিত দাস কবরের মানুষ : সোহেল আর রানা (তরু) আজ রাখী বন্ধন…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিম্নচাপের বৃষ্টিতে নষ্ট সবজি, আকাশ ছোঁয়া দামে নাজেহাল মানুষ : মোহন গঙ্গোপাধ্যায় রামযাত্রার মাঠ ফাঁকা : অয়ন মুখোপাধ্যায় যাদবপুরের যাদবদের গোপালনের ইতিহাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাম নামে কাম নাই, আমিই তো রাম : দিলীপ মজুমদার তৃষিত মাঠের খসড়া : বিশ্বজিৎ মণ্ডল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মাঠের মাছ ও একটি ঢ়োড়া সাপের গল্প : সুব্রত দত্ত রোহিঙ্গা সংকটের নয় বছর — সমস্যা সমাধানে চ্যালেঞ্জ ও বাস্তবতা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

মনোজিৎকুমার দাস-এর ছোটগল্প ‘নীল কাঁচপোকা’

Reporter
মনোজিৎকুমার দাস / ৫৪৭ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

দিন বদলের পালা শুরু হয়েছে বেশ দিন থেকে, তা সবকিছুতেই পালা বদল। হাওরের মানুষের জীবনে এসেছে পরিবর্তনের হওয়া। আগে বছরের নয় মাস জলমগ্ন থাকতো, জাদু ছোঁয়ায় সেখানটা দিনে দিনে বদলে গেছে।

বিলের মাঝ দিয়ে পাকা সড়ক এঁকেবেঁকে চলে গেছে শহরের দিকে। পাকা সড়কে দু’পাশে বাবলা, কড়াই, অর্জুন গাছের সারি। মুন্সী বাজার পেরোলেই রাস্তার দু’পাশে সারি সারি কৃষ্ণচূড়া গাছ। চোত মাস পড়তেই কৃষ্ণচূড়া ফুল ফোটা শুরু। বোশেখে গাছগুলো লালে লাল।

একটু এগোলেই শিমুলতলী। কয়েকদিন আগেও শিমুলতলীর শিমুল গাছগুলোর পাতা ছিল না, ছিল অজস্র রক্তলাল শিমুল ফুল আর শিমুল ফুল। শিমুল গাছগুলো বিপুলের দাদা জাবেদ মল্লিক লাগিয়েছিল।

মল্লিকপুর বাজারের প্রতিষ্ঠাতা জাবেদ মল্লিক। স্কুল ফাইনাল পাশ করার পর ভাটির দেশ থেকে জাবেদ মল্লিক উজান দেশে বাবার সঙ্গে পাটের ব্যবসা করতো। ফরিদ মল্লিক রজব মুন্সী পাটের গোডাউন ভাড়া নিয়ে বড়-সড় ধরনের পাটের কারবার খোলে মুন্সী বাজারে।।

একসময় দাদীর কথা জাবেদের মনে পড়ে। দাদী বলতেন, ‘বরিশালের ধান, পাবনার পান। যশোরের মেয়ে, ফরিদপুরের নেয়ে।’ এখানে এসে রজব মুন্সীর মেয়ে শাহানাকে দেখে জাবেদ ভাবে, দাদীর কথা তো ঠিক! যশোরের মেয়েরা তো সত্যিই সুন্দরী।

জাবেদের মা বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ের কীর্তিপাশার মেয়ে। জাবেদকে নিয়ে তার ভাবনার অন্ত নেই। জাবেদের মা ভাবে, ছাওয়ালটা আর একটু ডাগোর হলু পারে ওরে সইর মিয়্যার লগে বিয়ে দিয়ে দিতাম। দিলরুবার মতো একটা বিটার বউ আনতি পারলি সোয়াস্তি পাতাম। জাবেদের মা’র ভাবনা ভাবনাই থেকে যায়।

এদিকে শাহানার বাবা ভাবে, জাবেদকে জামাই করতি পারলি ভালোই হতো। জাবেদ কালেভদ্রে শাহানাদের বাড়িতে যায়। প্রথম দিন দূর থেকে সে শাহানাকে দেখেই ভেবেছিল, মুন্সীকাকার মেয়েটি খুবই সুন্দরী।

শাহানার বাবা ভাবে, জাবেদের সাথে শাহানার বিয়ে দিতে পারলে মন্দ হয় না। সে শাহানার মা’র সাথে পরামর্শ করে। ওর মায়ের ইচ্ছেটাও তেমনই।

জাবেদের বাবা বরিশালে দেশের বাড়ি গেলে ব্যবসার সব দায়দায়িত্ব জাবেদ নেয়। সে সময় থেকে রজব মুন্সি শাহানার বিয়ের বিষয়ে বেশি করে ভাবতে থাকে। সে আগেই জাবেদের বাবার সাথে আলাপ করে বুঝেছিল, সে ছেলের বিয়ে তাদের দেশে দেবে না।

আকারে ইঙ্গিতে জাবেদের সাথে শাহানার বিয়ের কথা রজব মুন্সী ফরিদ মল্লিককে বলেছিল। কিন্তু তাতে সে সাড়া না-দেয়ায় রজব মুন্সি অপমান বোধ করে। সে প্রতিজ্ঞা করে সুযোগ পেলে ফরিদ মল্লিককে একহাত দেখে নেবে।

জাবেদের বাবা ফরিদ মল্লিক বরিশালে গেলে ফরিদ মুন্সী বুদ্ধি আটে এইটাই সুয়োগ জাবেদ মল্লিককে কব্জা করার। সে প্রায় দিনই জাবেদের ব্যবসার খোঁজখবর নেয়। জাবেদকে তাদের বাড়িতে যাবার জন্য বলে।

জাবেদ ফরিদ মুন্সীর বাড়ি যায়। প্রথম দিন সে দূর থেকে শাহানাকে দেখতে পায়, যদিও সে শাহানাকে আগেও একদিন স্কুলে যাবার পথে দেখেছিল। শাহানার স্কুল ফাইনাল পরীক্ষার বেশি দেরি নেই। তাই সে পড়াশোনায় ব্যস্ত থাকায় জাবেদের সাথে দেখা করে না।

শাহানার মায়েরও ইচ্ছে জাবেদের সাথে মেয়ের বিয়ে দেবার। সে ভাবে, দিনকাল যা পড়েছে, তাতে মেয়েকে বেশি পড়াশোনা করাতে ইচ্ছে তার নেই। তার ভাইয়ের মেয়েটা শাহানার ক্লাসে পড়তো। নয় ক্লাস থেকে দশ ক্লাসে উঠার পর পর বাদামতলির এক ভাদামে ছাওয়ালের লগে ভেগে গিয়ে বিয়ে করে ফেলেছে। কুলসুমের কী বিয়ের বয়স হইছিল!

এসব কথা ভেবেই শাহানার মা মেয়ের বিয়ের জন্য উঠে পড়ে লাগে। ভালো ছাওয়াল পাওয়া মুখের কথা নয়, তা সে জানে। শাহানার বাবা জাবেদের সাথে মেয়ের বিয়ের কথা তোলায়, জাবেদের বাবা রাজি না-হওয়ায় শাহানার মায়ের মাথায় জেদ চেপে যায়। শাহানার মা করিমন জানে কিভাবে যুবক ছাওয়ালকে বসে আসতে হয়।

ফরিদ মুন্সির বাবা-মা একসময় জেনেছিল করিমন কিভাবে তাদের ছাওয়াল ফরিদকে বস করেছিল। ফরিদের বাবা-মা তার সাথে বিয়ে দিতে নারাজি হওয়ায় করিমনের মনের অবস্থা পাগলের মতো। তার মতো জুয়ান সুন্দরীর জন্য তো ফরিদেরই পাগল হবার কথা! কিন্তু পাগল হচ্ছে তার সুন্দরী মেয়ে করিমন!

সে এক ঘটনা। সেই ঘটনাই ফরিদকে বশ করার আভাস পায় করিমন। সেদিনের কথা মনে পড়লে করিমনের এখনো হাসি পায়। বর্ষাকাল করিমন মন মরা হয়ে নিজের ঘরে বসে আকাশ-পাতাল ভাবছিল। হঠাৎ তার চোখ পড়ে আলমারির কোণার দিকে। সে দেখতে পায় একটা নীল রঙের কাঁচপোকা তার থেকে বড় সাইজের একটা তেলাপোকাকে শুড় দিয়ে টেনে নিয়ে যাচ্ছে।

করিমনের মনে হয়, তেলাপোকাটা তো ইচ্ছে করলে তার পাখনায় একটা ঝাপটায় নিজেকে মুক্ত করতে পারে। অথচ তেলাপোকাটা নীল কাঁচপোকার দ্বারা সম্মোহিত! এ দৃশ্যটা দেখে করিমন যেন একটা ইঙ্গিত পায়।

তেলাপোকাটাকে কব্জা করার ওই দৃশ্যটার কথা সে ভাবে। ফরিদ নামের তেলাপোকাটাকে বস করতে হলে তাকে নীল কাঁচপোকা হতে হবে। করিমন সত্যি সত্যি একদিন ফরিদকে সম্মোহিত করে ফেললে, সে যেন একান্তই তার হয়ে যায়।

ফরিদ তার মা-বাবাকে বলে দেয় করিমনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। সে একসময় মনে মনে চিন্তা করে, সে মা হয়ে কিভাবে শাহানাকে নীল কাঁচপোকা হয়ে জাবেদকে বস করতে বলবে!

ভেবেচিন্তে একটা কিছু করতে হবে, করিমন মনস্থ করে। তার দু’দিন পড়ে করিমনের সোয়ামী ফরিদ মুন্সী বাজার থেকে এসে করিমনকে বলল, ‘ওগো শাহানার মা, খবর ভালো না, জাবেদ বরিশালে ফিরে গিয়ে বিএম কলেজে ভর্তি হয়েছে।’

সোয়ামীর কথা শুনে করিমন রেগে বলে, ‘যাক গে জাহান্নামে। আরো ভালো ছাওয়ালের সাথে আমাদের শাহানা মায়ের বিয়ে দেব।’

তারপর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর গড়িয়ে যায়। শাহানা বিএ পাশ করে স্থানীয় গার্লস স্কুলে শিক্ষকতার চাকরি পায়। অন্যদিকে, জাবেদ এমবিবিএস পাশ করে সরকারি ডাক্তার হয়।

সে একসময় শাহানাদের স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার হয়ে আসে। সেবারই প্রথম শাহানা সাথে জাবেদের কথা হয়। শাহানাকে নীল কাঁচপোকার মতো জাবেদকে বশ করতে হয় না। ডাক্তার জাবেদ নিজেই তার মা-বাপকে বলে সে শাহানাকে পছন্দ করে। জাবেদের মা-বাবা এ বিয়েতে রাজি হয়।

বাসর রাতে জাবেদ তার বৌ শাহানাকে বলে, ‘এমন রাতের জন্যই সেদিন ফিরে গিয়ে পড়াশোনা করে ডাক্তার হওয়া, যাতে তোমাকে নীল কাঁচপোকা না-হতে হয়।’

মনোজিৎকুমার দাস, গল্পকার, লাঙ্গলবাঁধ, মাগুরা, বাংলাদেশ

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev