| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

পথকুকুরদের নির্বীজকরণ কর্মসূচির সূচনা মেয়রের

Reporter
পেজ ফোর, নিজস্ব সংবাদদাতা / ৫১৯ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ১১ মে, ২০২২

শহরের পথকুকুরেদর থেকে সংক্রমণ আটকাতে, সারমেয়দের টিকাকরণ ও নির্বীজকরণের পরিমাণ বাড়াতে নতুন ডগ পাউন্ড খোলার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। ১০ মে স্টার থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ তথা কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়, মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক তথা কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ বিশিষ্টরা।

মেয়র ফিরহাদ হাকিম এদিন জানান, “পথকুকুরদের জন্য তারাতলায় আরও একটি আধুনিক এবং উন্নতমানের ডগ পাউন্ড তৈরি করবে কলকাতা পুরসভা। সেখানে ৪২ হাজার পথকুকুরকে রেখে টিকাকরণ এবং চিকিৎসা করা যাবে।” কর্মশালায় কাউন্সিলরদের উপস্থিতির হার কম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মেয়র। এই বিষয়ে তিনি জানান, “কাউন্সিলরদেরই বাসিন্দাদের বুঝিয়ে বলতে হবে। তবেই পুরসভার কর্মীরা কুকুরদের তুলে নিয়ে গিয়ে নির্বীজকরণ করিয়ে পুনরায় এলাকায় ছেড়ে আসবেন। অনেক ক্ষেত্রে কুকুরদের ধরতে গেলে এলাকার লোকজনরা আপত্তি জানান। কর্মীদের দেখতে হবে, শ্যামবাজারের কুকুরকে যেন টালিগঞ্জে ছেড়ে আসা না হয়।” একবার কুকুরদের ভ্যাকসিন দিতে গিয়ে সারমেয় প্রেমীদের রোষের মুখেও পড়েছিলেন স্বয়ং ফিরহাদ হাকিম — সেই কথাও জানান তিনি। ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, ‘রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন দফতর পুরসভাকে ১.২ কোটি টাকা দিয়েছে। আগামী ছ-মাসের মধ্যে ৮৪ হাজার পথকুকুরদের টিকা দান এবং ৪২ হাজার কুকুরকে নির্বীজকরন কর্মসূচীর আওতায় আনতে চাই আমরা।’ সাংসদ মালা রায় জানায় এই কর্মসূচিতে তিনি চারটি গাড়ির ব্যবস্থা করবেন।

প্রসঙ্গত, পথ কুকুরদের জন্মনিয়ন্ত্রন করতে এবং জলাতঙ্ক রোগ দূরীকরনের লক্ষ্যে ২০২১ সালের এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ৫৮৩টি পথকুকুরকে নির্বীজকরণ করা হয়েছে। ১ হাজার ৯৪০টি পথকুকুরকে জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হয়েছে। এছাড়াও ওই সময়কালে ১ হাজার ৬২৫টি রুগ্ন পথকুকুরকে বিভিন্ন স্থান থেকে তুলে নিয়ে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করা হয়েছে। বর্তমানে কলকাতা শহরে প্রায় ৮৪ হাজারের মতো পথকুকুর রয়েছে। এদের সবারই টিকাকরণ হবে। তার মধ্যে ৪২ হাজার কুকুরকে নির্বীজকরণ করা হবে।

এইবার মূলত পুরুষ কুকুরদেরই নির্বীজকরণ করা হবে বলে জানা যাচ্ছে। এত দিন হতো বরো ভিত্তিক, এবার কলকাতা পুরসভা সমস্ত ওয়ার্ডে কেন্দ্রীয় ভাবে পথকুকুরদের জলাতঙ্ক-নিরোধক টিকা দেওয়া ও নির্বীজকরণ শুরু হবে। প্রতি ওয়ার্ডে শিবির হবে। তিনবার করে সেই ওয়ার্ডে স্পেশাল ডাইভ হবে। পুরুষ কুকুরদের নির্বীজকরণ করে সাত থেকে দশ দিন রেখে পুনরায় পুরাতন জায়গায় ফিরিয়ে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev