| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

সোনামুখীর সিনেমাতলায় মিলবে ‘মা চন্ডীর পেশাল ঝাঁল মুড়ি’ : প্রলয় চক্রবর্তী

Reporter
প্রলয় চক্রবর্তী / ৬০০ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২১ মার্চ, ২০২২

ইনি মহেন্দ্র সিং। সেলেব্রিটি ধোনি নন! কেবলই মহেন্দ্র। নামগোত্রহীন এক ঝালমুড়িয়ালা। দাঁতবিহীন মানুষদের রসনা তৃপ্তির জন্য অভিনব এক যন্ত্র নিয়ে পথে পথে ফেরি করেন ঝালমুড়ি। ঝালমুড়ির অনুসঙ্গ চানাচুর, বাদাম, ছোলা, নারকেল কুচি, লঙ্কা পেষাই হয় ওর হাত-যন্ত্রে। এরপর বড় এক পাত্রে মুড়ির সঙ্গে মিশেল হয় পেষাই করা যাবতীয় উপাদান। সঙ্গে একটু আচার। চল, এবার খেয়ে দেখো। সে এক অপূর্ব আস্বাদ।

সদা হাসি মুখে মহেন্দ্র ফোকলা মুখো, দাঁতে ব্যথা, না দাঁতের মানুষের মুখে তুলে দেন ঝালমুড়ির জিভে জল সোয়াদ।

প্রতিদিন বিকেল পাঁচটা থেকে শুরু ওর এই অভিনব বিক্রি-কথা। চলে রাত নটা অবধি। বাড়িতে স্ত্রী, দুই ছেলে এক মেয়ে। অভাবী মহেন্দ্রর নেই কোন জমি, নেই আয়ের আর কোন উৎস। সাইকেলেই ওর বানিজ্য বহর! সাইকেলও দেখবার মত। ব্যাটারি চালিত যন্ত্রে চলে, নেই কোন ব্রেক। ব্রেক নেই কেন? লাগেনা, নেই কোন বাধা — সলজ্জ হাসি মহেন্দ্রর মুখে।

চলে সংসার?  একগাল হাসি মহেন্দ্রর চোখেমুখে। চলে যায়, চলে যাচ্ছে।

বাঁকুড়ার সোনামুখী থানার সোনাডিহি গ্রামের সোনা ছেলে মহেন্দ্র লকডাউনের দুঃস্বপ্ন কাটিয়ে সংসার সুসার করতে পথে। ওর দেখা মিলবে সোনামুখীর সিনেমাতলায়। ব্যতিক্রমী এক যুবক মহেন্দ্র, যে নিজের পসরা বিক্রি করার অভিনব এক পন্থা উদ্ভাবন করেছে।

ও কোন সেলিব্রিটি নয়। কেবলই এক গ্রাম্য যুবক। গান করেনা, চিৎকার করে নিজেকে জানান দেয়না, বিজ্ঞাপন কি জানেনা, কেবল জানে জীবন চলে নিজের গতিতে, তাতে কেবল একটু রঙ এর ছোপ দিতে হয়। ওর কথায়, চলে যাবে, চলে যাচ্ছে দাদা, আমার ঝালমুড়ি সকলে ভালবেসে কিনুক, আর কি চাই; এই আমার চাওয়া মাত্র।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev